শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

মৌলভীবাজারে আরেকটি গ্রেনেড উদ্ধার

স্টাফ রিপোর্টার / ১৪৩ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

94

মৌলভীবাজারে আরেকটি গ্রেনেড উদ্ধার

 

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ধানের জমি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড পাওয়া গেছে। শনিবার (২৪শে জানুয়ারি) সকালে জেলার কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামে একটি বাড়ির পাশে এই গ্রেনেড পাওয়া যায়।

 

স্থানীয়রা জানান, ওই গ্রামের আব্দুল মন্নানের বাড়ির পাশে একটি পুকুরে এই গ্রেনেডটি পাওয়া গেছে। পরে ইউনিয়ন আনসার কমান্ডার নেছার আহমেদ জুনেদ এবং পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ লাল পতাকা টাঙিয়ে জায়গাটি সংরক্ষণ করে রেখেছে।

 

তাদের ধারনা, গ্রেনেডটি বহু পুরনো এবং এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের। কারণ ওই এলাকায় অবস্থিত শমশেরনগর বিমানবন্দরে ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী অবস্থান করতো।

 

স্থানীয়দের মতে, সেসময় ব্যবহৃত কোনো বিস্ফোরক এখানে এসে পড়তে পারে। এর আগেও গত বছর জুলাই মাসে একই গ্রাম থেকে আরও একটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়েছিলো।

 

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রাখা হয়েছে। সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল টিমকে জানানো হয়েছে। তারা এসে গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হবে এ সময় পর্যন্ত অপেক্ষা করব।

 

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ