সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ
কামাল খানঃ সমাজসেবা অধিদপ্তর, গোলাপগঞ্জ উপজেলার আয়োজনে বিভিন্ন এতিমখানা ও অসহায় মানুষের মাঝে অনুদানের চেক এবং সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত “ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত এতিমখানার চেক,স্বেচ্ছাসেবী সংস্থার অনুদানের চেক, সুবর্ণ নাগরিক কার্ড ও হুইল চেয়ার বিতরণ” অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল হকের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বহরগ্রাম মাদ্রাসার শিক্ষক উবায়দুল্লাহ জামী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬(গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের মাননীয় সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বর্তমান সরকার ও সমাজসেবা অধিদপ্তরের এই উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সরকারি সহায়তা প্রকৃত হকদারের কাছে পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নার্জিস,গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, ছালিক আহমদ চৌধুরী জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ,ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান (খলকু) বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন।
এছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক নুরুল আম্বিয়া চৌধুরী জামিল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল কালাম খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহনুর আহমদ এবং পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ।
এতিমখানার পক্ষে বক্তব্য দেন ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার হাফিজ মাওলানা রজব আলী ও আবুল হাসনাত।
বিতরণ পর্ব শেষে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জ নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বয় পরিষদের আহবায়ক সদস্যবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডকে আরও বেগবান করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং সংগঠনের নেতাদের সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।