শিরোনাম
মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো। রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো সিলেটের কানাইঘাট থানার ৩জন পুলিশ সদস্য এর বিদায় সংবর্ধনা: অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন সহকর্মীরা সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের  ফুলেল শুভেচ্ছা গোয়াইনঘাটে মাদকবিরোধী ঐক্য পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত সিলেটে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সিলেটে নবাগত জেলা প্রশাসকের সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের শুভেচ্ছা ও মতবিনিময় সিলেট সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাগরের মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি প্রেসক্লাবের সভাপতি এবং সংগঠনের নেতৃবৃন্দ। সিলেটের চেঙ্গেরখালে ইউপি ট্যাক্সের নামে চাঁদাবাজি, ধরাছোঁয়ার বাহিরে কবির
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস

মোঃ মুমিনুল ইসলাম মনিয়া কানাইঘাট (সিলেট)প্রতিনিধিঃ / ৭ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

13

মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস

 

মোঃ মুমিনুল ইসলাম মনিয়া কানাইঘাট (সিলেট)প্রতিনিধিঃ আন্তর্জাতিক নেতৃত্বের অঙ্গনে বাংলাদেশের জন্য নতুন সাফল্য বয়ে এনেছেন সিলেটের কানাইঘাট উপজেলার তরুণ শিক্ষক, লেখক ও শিক্ষাউদ্যোক্তা জয় দাস। মালয়েশিয়ার এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন (APU)-এ ১০ থেকে ১২ জুলাই অনুষ্ঠিত Global Leadership Summit 2026-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তিনি অর্জন করেছেন ‘Confidence Spark Award’। একই সঙ্গে সম্মেলনে সফল অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে পেয়েছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত অংশগ্রহণ সনদ।

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি), নেতৃত্ব, উদ্ভাবন, নীতিনির্ধারণ এবং বৈশ্বিক সহযোগিতাকে কেন্দ্র করে আয়োজিত এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের তরুণ প্রতিনিধিরা অংশ নেন। নেতৃত্ব, গবেষণা, কূটনৈতিক দক্ষতা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তারা।

সম্মেলনে জয় দাস তাঁর দলের ষষ্ঠ বক্তা হিসেবে ‘Expected Impact & Conclusion’ অধিবেশনে ‘Project PureStep’ উপস্থাপন করেন। উপস্থাপনায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা, প্রকল্পটির সম্ভাব্য স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি প্রভাব এবং বৃহৎ পরিসরে বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরা হয়। তাঁর উপস্থাপনা জাতিসংঘের এসডিজি–৩ (সুস্বাস্থ্য ও কল্যাণ), এসডিজি–৪ (মানসম্মত শিক্ষা) এবং এসডিজি–১৭ (লক্ষ্য অর্জনে অংশীদারিত্ব)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল।

সম্মেলনের অন্যতম আয়োজক ছিলেন বাংলাদেশের আন্তর্জাতিকভাবে পরিচিত তরুণ নেতৃত্ব ফাতিহা আয়াত। জাতিসংঘ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয় ও TEDx-এর বক্তা হিসেবে পরিচিত তিনি তরুণদের নেতৃত্ব বিকাশ এবং এসডিজি বাস্তবায়নে কাজ করে আসছেন।

সম্মেলনের বিভিন্ন পর্বে অংশগ্রহণকারীদের নেতৃত্বের দক্ষতা, বিশ্লেষণী সক্ষমতা, উপস্থাপনার মান এবং উদ্ভাবনী চিন্তার মূল্যায়ন করেন মালয়েশিয়ার অধ্যাপক ফারাহ হানিফ, ভারতের ড. সারভিন্দার কৌর সান্ধু, আলবেনিয়ার অধ্যাপক ফাতমির শেহু এবং বাংলাদেশের ড. নাজমুস সায়াদাত। বিচারকদের মূল্যায়নে গঠনমূলক অংশগ্রহণ, কার্যকর নেতৃত্ব এবং আন্তর্জাতিক মানের উপস্থাপনার স্বীকৃতি হিসেবে জয় দাস অর্জন করেন ‘Confidence Spark Award’।

সিলেটের কানাইঘাট উপজেলার সাধারণ পরিবারে বেড়ে ওঠা জয় দাস এসএসসি পরীক্ষার পর থেকেই পড়াশোনার পাশাপাশি পরিবারের দায়িত্ব পালন করে আসছেন। শিক্ষকতা ও লেখালেখির মাধ্যমে কর্মজীবন শুরু করে গত পাঁচ বছরেরও বেশি সময় ধরে কয়েক হাজার শিক্ষার্থীকে ইংরেজি ভাষা ও আইইএলটিএস প্রশিক্ষণ দিয়েছেন। তিনি Learn with Joy-এর প্রতিষ্ঠাতা এবং বর্তমানে লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে অধ্যয়নরত।

এর আগে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ৩৬তম World School Summit-এ তিনি আন্তর্জাতিক ‘Best Educator of the Year’ সম্মাননাও অর্জন করেন।

আন্তর্জাতিক এই স্বীকৃতি শুধু জয় দাসের ব্যক্তিগত অর্জন নয়; এটি বৈশ্বিক নেতৃত্বের পরিসরে বাংলাদেশের তরুণদের সম্ভাবনারও একটি ইতিবাচক প্রতিচ্ছবি। সংশ্লিষ্টদের মতে, তাঁর এই সাফল্য দেশের তরুণদের নেতৃত্ব, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে আরও সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত করবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ