শিরোনাম
সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও কামাল খানকে সংবর্ধনা অনুষ্ঠিত ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন সাবেক কমিশনার বীথিকা দাস বীথির স্মরণে নাগরিক শোকসভা অনুষ্টিত  সিলেটের দক্ষিণ সুরমায় ফুটপাতে চাঁদাবাজি   নীরব দর্শকের ভূমিকায় প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা বাহিনী!  টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার  তাহিরপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এস, এম মাহবুব মল্লিক    ছাতকে সড়ক দুর্ঘ’টনা’য় একজনের মৃ’ত্যু  দোয়ারাবাজার উপজেলার টেবলাই গ্রামে সোহাগ মিয়া (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ। দোয়ারাবাজার থানা পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ০৩ আসামি গ্রেফতার”
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড়

স্টাফ রিপোর্টার / ১৪৯ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

210

রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড়

 

মোঃ রাহেল আহমেদ রাহেম , রাজনগর (মৌলভীবাজার): মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা বাজার সংলগ্ন কুশিয়ারা নদীতে আজ বুধবার সকালে ধরা পড়েছে ১৫৬ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাঘ মাছ। বিরল এই মাছটি দেখতে স্থানীয় জনতার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

 

জানা যায়, সকালে জেলেদের জালে ধরা পড়ে মাছটি। পরে দুপুরের দিকে মাইকিং করে বিষয়টি জানানো হলে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষজন মাছটি এক নজর দেখার জন্য টেংরা বাজারে ভিড় জমান।

এ সময় ঘটনাস্থল পরিদর্শনে যান দৈনিক মাতৃজগত পত্রিকার রাজনগর উপজেলা প্রতিনিধি মোঃ রাহেল আহমেদ রাহেম। তিনি মাছ বিক্রেতার সঙ্গে কথা বললে বিক্রেতা জানান, পুরো মাছটির মূল্য ধরা হয়েছে প্রায় ২ লাখ টাকা। তবে কেউ চাইলে কেজি হিসেবেও কিনতে পারবেন, সে ক্ষেত্রে প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা। ক্রেতারা ১ থেকে ২ কেজি করে কিনতে পারবেন বলেও জানান তিনি।

স্থানীয় ক্রেতারা জানান, “এত বড় মাছ আমরা আগে কখনো দেখিনি। এটা আমাদের জন্য এক ধরনের আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। অনেকে স্মৃতিচিহ্ন হিসেবে হলেও কিছু অংশ কিনতে আগ্রহী।”

এদিকে বিশাল আকারের এই বাঘ মাছটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং দিনভর টেংরা বাজারে উৎসুক জনতার ভিড় অব্যাহত রয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ