শিরোনাম
ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এনজিওকর্মী গ্রেপ্তার যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে প্রবীণ সাংবাদিক আব্দুল কাদের তাপাদার পেলেন এটিএম তুরাব পদক  ডিবি পরিচয়ে ডাকাতি করতে গিয়ে বানিয়াচংয়ে আটক ৩, গণপিটুনিতে আহত, সিলেটের নবাগত জেলা প্রশাসক কে দেশ যুব সংগঠন সিলেটে ফুলেল শুভেচ্ছ রাজনগরে জমি দখলচেষ্টা ও মিথ্যা মামলার অভিযোগ সাবেক বিজিবি সদস্যের নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ফরিদ আহমদ   জাফলংয়ের তিন শিক্ষার্থীর স্মরণে আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু

স্টাফ রিপোর্টার / ২৪৩ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

330

ট্রাক-বাস সংঘর্ষে ৩৫০ মুরগির মৃত্যু

 

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ চৌমুহনী এলাকায় মুরগিবোঝাই একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। সোমবার ভোরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রায় ৩৫০টি মুরগি মারা গেছে, যার আনুমানিক বাজারমূল্য আড়াই লাখ টাকা। এই ঘটনায় ট্রাকে থাকা দুই আরোহী আহত হয়েছেন এবং ট্রাক থেকে মুরগি লুটের অভিযোগ উঠেছে।

 

আহতরা হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মোবারক হোসেন ও সানি আহমেদ। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রের বরাতে জানা যায়, কিশোরগঞ্জের ভৈরব থেকে প্রায় ৯৫০টি লেয়ার মুরগি নিয়ে ট্রাকটি সিলেটের বিয়ানীবাজারের দিকে যাচ্ছিল। ভোর ৬টার দিকে ভানুগাছ বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়দের ধারণা, দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে চালক ক্লান্ত থাকায় চোখের ঘুমে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

 

ট্রাকটি ক্ষতিগ্রস্ত হওয়ায় খাঁচায় থাকা ৩৫০টি মুরগি ঘটনাস্থলেই মারা যায়। মুরগি সরবরাহকারী মোবারক হোসেন জানান, দুর্ঘটনায় তাদের কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তবে তিনি ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন যে, বিপদের সময়ে স্থানীয় কিছু মানুষ সহায়তা করার বদলে ট্রাক থেকে জীবিত মুরগিগুলো লুট করে নিয়ে গেছে, যা তাদের লোকসানের পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে।

 

দুর্ঘটনার সংবাদ পেয়ে কমলগঞ্জ থানার এএসআই আল-আমিন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। মুরগি লুটের বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ