শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল 

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ : / ৩৬ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

46

উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল 

 

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ : খুব শীঘ্রই ইউনিয়ন নির্বাচন-সহ স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে– সরকারের তরফ থেকে এমন ঘোষণার পর সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন রজিবুর রহমান মুহেল। তিনি বর্তমানে লন্ডনের একটি কন্সট্রাকশন কোম্পানি জন এফ হান্টে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত এবং তিনি লন্ডনের বিভিন্ন বড় বড় মেগা প্রজেক্টের যেমন লন্ডনের সব থেকে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাজের অভিজ্ঞ । সমাজ সেবক আলহাজ্ব আরশ আলী খান ভাসানীর সুযোগ্য ছেলে ও চাচা উত্তর খুরমা ইউনিয়নের সাবেক তিন বারের চেয়ারম্যান মরহুম আরজক আলী।

রজিবুর রহমান মুহেল তিনি নিজ এলাকার মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার লক্ষ্যে নির্বাচনী মাঠে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছেন,উত্তর খুরমা ইউনিয়নের বাসিন্দা রজিবুর রহমান মুহেল। তিনি একজন শিক্ষানুরাগী,তরুনসমাজসেবী, এলাকার উন্নয়নে নিবেদিত ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। তিনি একটি জনসেবামূলক আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়ে কাজ করতে চান।আদর্শিক সেবা: মানবতার শ্রেষ্ঠ আদর্শ হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে উজ্জীবিত হয়ে, কোনো প্রকার স্বজনপ্রীতি বা বৈষম্য ছাড়া স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে প্রতিটি নাগরিকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া তাঁর জীবনের প্রধান অঙ্গীকার। নির্বাচনী ভিশন ও অঙ্গীকারে- প্রার্থী রজিবুর রহমান মুহেল তাঁর ইউনিয়নকে ভবিষ্যৎ পরিকল্পনায় ঢেলে সাজানোর বেশ কিছু লক্ষ্য তুলে ধরেছেন-এলাকার মুরুব্বিদের পরামর্শ , তরুণ প্রজন্মের মেধার উদ্ভাবনী শক্তি এবং যুবকদের কর্মস্পৃহাকে কাজে লাগিয়ে উত্তর খুরমা ইউনিয়নকে একটি আধুনিক, সমার্ট,দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিতামূলক ইউনিয়নে রূপান্তর করা সম্ভব বলে মনে করেন। যেখানে থাকবে বৈষম্যহীন সেবাপ্রদান! কোনো প্রকার স্বজনপ্রীতি বা বৈষম্য ছাড়াই প্রতিটি নাগরিকের দোরগোড়ায় সরকারি সুযোগ-সুবিধা ও সেবা পৌঁছে দেওয়া তার মূল উদ্দেশ্য। নির্বাচন প্রসঙ্গে রজিবুর রহমান মুহেল বলেন, আমি আমার ইউনিয়নের মানুষের সেবক হতে চাই। আমি কোনো বিশেষ গোষ্ঠীর নয়, বরং উত্তর খুরমা ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।তিনি আরও বলেন আমি আমার প্রিয় উত্তর খুরমা ইউনিয়নকে একটি মডেল,আলোকিত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছি। যেখানে থাকবে সকল জনসাধারণের সমমানজনক অধিকার ! এই পথচলায় আমি আমার সম্মানিত ইউনিয়ন বাসির

দোয়া,ভালবাসা,পরামর্শ, সহযোগিতা ও সমতন প্রত্যাশা করছি।এলাকার সবমহলে সাধারণ ভোটারদের মাঝে তাঁর এই প্রার্থিতা ঘোষণা ও স্বচ্ছ ভাবমূর্তির কারণে ইতিবাচক সাড়া ফেলেছে এবং সবজনের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ