শিরোনাম
দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রী ও বিএনপি নেতাকে ঘিরে নানা অভিযোগ, অস্বীকার অভিযুক্তদের সিলেটে ট্রিপল মার্ডারের প্রকৃত দোষীদের বিচারের বিচারের আওতায় আনার দাবি লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরীর অন্যতায় প্রবাসীদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি” আসামীদের বাড়ী ভাংচুরঅগ্নিসংযোগ  মাদক কারবারীদের হামলায় আহত কলেজ শিক্ষকের মৃত্যু সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ জৈন্তাপুরে ব্যবসায়িক বিরোধে যুবককে অপহরণ মারধর থানায় অভিযোগ, রহস্যজনক ভূমিকা পুলিশের? ‎ সিলেটের মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান সাংবাদিক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন  গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির ঘটনা ৪৮ ঘণ্টার ভেতরে সুষ্ঠু তদন্তের দাবি     সিলেটে বাড়ছে চুরি, ছিনতাই ও কিশোরগ্যাংয়ের তাণ্ডব: জননিরাপত্তা নিয়ে শঙ্কায় নগরবাসী সুনামগঞ্জের তাহিরপুরে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সিলেটের গোলাপগঞ্জে সাংবাদিক পরিচয় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, ঘটনার সুষ্টতদন্তের দাবি
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

বরমচালের বড়ছড়া নদীর বালু মহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার / ২২৭ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

289

বরমচালের বড়ছড়া নদীর বালু মহাল ইজারা বাতিলের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

 

কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের বড়ছড়া নদীর বালু মহালের ইজারা বাতিলের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর স্মারকলিপি দিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।গত বৃহস্পতিবার (২১ মে) সকালে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপিটি ইউএনও কার্যালয়ে জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে এলাকাবাসী জানান, বড়ছড়া নদী স্থানীয় কৃষি, পরিবেশ ও জনজীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নদীতে বালু উত্তোলন ও ইজারা কার্যক্রম চালু হলে কৃষিজমি, পরিবেশ এবং সাধারণ মানুষের জীবন-জীবিকায় বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। তাই জনস্বার্থ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নদীর বালু মহালের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবি জানান তারা।

স্মারকলিপি প্রদানকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা প্রশাসনের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক ব্যক্তিত্ব জয়নুল ইসলাম জুনেদ বলেন, “বড়ছড়া নদী রক্ষায় এলাকাবাসী ঐক্যবদ্ধ। নদীর বালু ইজারা বন্ধের দাবিতে আগামী ২৪ মে বরমচাল স্কুল অ্যান্ড কলেজ ও বড়ছড়া নদীর পাশে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এতে সকলকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ