শিরোনাম
ঈদের ছুটেিতে বাড়ী গিয়ে হামের উপসর্গে অসুস্থ মিডওয়াইফারী তৃতীয় বর্ষের ছাএী  জেরিন সুলতানার মৃত্যু    সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও কামাল খানকে সংবর্ধনা অনুষ্ঠিত ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন সাবেক কমিশনার বীথিকা দাস বীথির স্মরণে নাগরিক শোকসভা অনুষ্টিত  সিলেটের দক্ষিণ সুরমায় ফুটপাতে চাঁদাবাজি   নীরব দর্শকের ভূমিকায় প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা বাহিনী!  টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার  তাহিরপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এস, এম মাহবুব মল্লিক    ছাতকে সড়ক দুর্ঘ’টনা’য় একজনের মৃ’ত্যু  দোয়ারাবাজার উপজেলার টেবলাই গ্রামে সোহাগ মিয়া (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ।
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ২৮০ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

112

জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার::  জুড়ী ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২০ জানুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭টায় লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভাটির প্রথম অধিবেশন সংগঠনের সভাপতি সালেহ আহমেদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাবেল-এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। শুরুতে সভাপতি সালেহ আহমেদ স্বাগত বক্তব্য রাখেন। পরে সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাবেল বাৎসরিক কার্যক্রম প্রতিবেদন উপস্থাপন করেন এবং কোষাধ্যক্ষ সিপার রেজা আর্থিক প্রতিবেদন পেশ করেন।

 

প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক এম এ সবুর, সহসভাপতি আবদুস সামাদ রাজু, জিল্লুর রহমান কয়েছ, জি এম চৌধুরী রনি, সাবেক সভাপতি ফারুক আহমেদ, রিয়াজ উদ্দিন, ইউনুছ মিয়া প্রমুখ।এছাড়াও উপস্থিত ছিলেন তাজুল ইসলাম, সাদিকুর রহমান, সাইফুজ্জামান দীপলু, সাইদুল ইসলাম, তারেক রহমান, আবদুল মতিন মুন্না, মারুফ আহমেদ পাপ্পু, সাকের আহমেদ, রায়হান আহমেদ, রেজাউল ইসলাম রুবেল, কামরুল হুদা, নজরুল ইসলাম জুয়েল, মাহফুজ আহমেদ মুবিন, আব্দুর রহিম মামুন, ফায়জুল ইসলাম সাফিন, হাবিবুর রহমানসহ আরও অনেকে।সভা শেষে সভাপতি সমাপনী বক্তব্য রাখেন এবং বিদায়ী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

 

দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার সলিসিটর ছহুল আহমেদ মকু-এর নেতৃত্বে এবং সহকারী নির্বাচন কমিশনার ইউনুছ মিয়া ও ফারুক আহমেদ-এর সহযোগিতায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে জিল্লুর রহমান কয়েছ সভাপতি, এম এ সবুর সাধারণ সম্পাদক এবং সিপার রেজা কোষাধ্যক্ষ নির্বাচিত হন।সভায় আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ