শিরোনাম
ঈদের ছুটেিতে বাড়ী গিয়ে হামের উপসর্গে অসুস্থ মিডওয়াইফারী তৃতীয় বর্ষের ছাএী  জেরিন সুলতানার মৃত্যু    সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও কামাল খানকে সংবর্ধনা অনুষ্ঠিত ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন সাবেক কমিশনার বীথিকা দাস বীথির স্মরণে নাগরিক শোকসভা অনুষ্টিত  সিলেটের দক্ষিণ সুরমায় ফুটপাতে চাঁদাবাজি   নীরব দর্শকের ভূমিকায় প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা বাহিনী!  টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার  তাহিরপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এস, এম মাহবুব মল্লিক    ছাতকে সড়ক দুর্ঘ’টনা’য় একজনের মৃ’ত্যু  দোয়ারাবাজার উপজেলার টেবলাই গ্রামে সোহাগ মিয়া (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ।
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

মৌলভীবাজারে পুলিশ কনস্টেবল পদে ২৭ জন নির্বাচিত

স্টাফ রিপোর্টার / ৪০৮ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

101

স্টাফ রিপোর্টের:

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মৌলভীবাজার জেলার ২৭ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

(১৮ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার পুলিশ লাইন্স ড্রিল শেডে প্রাথমিকভাবে নির্বাচিত ২৭ জনের নাম ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি এবং মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম- সেবা।

নির্বাচিত ২৭ জনের মধ্যে নারী ১ জন এবং পুরুষ ২৬ জন। এছাড়া অপেক্ষমান হিসেবে আরও ৫ জনকে রাখা হয়েছে।

নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন বলেন, ‘গত দুইটি নিয়োগের ধারাবাহিকতায় এবারও সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি। কোন প্রকার স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্ব ছাড়া ৯৫০ জনের মধ্য থেকে কয়েকটি ধাপে এই ২৭ জনকে নির্বাচিত করা হয়েছে। আমি আশা করব নির্বাচিত প্রত্যেকেই জনমানুষের পুলিশ হিসেবে ভবিষ্যতে কাজ করবে।’

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর ৩৩৯ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের মধ্যে ৪৩ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। আজ সকাল থেকে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফলাফল ঘোষণার পর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং অভিভাবকসহ সবাইকে জেলা পুলিশের পক্ষ থেকে মিষ্টি মুখ করানো হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাকিল আহমেদসহ নিয়োগ কার্যক্রমে যুক্ত অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ