শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে সেনাবাহিনী ও সহকারী কমিশনারের নেতৃত্বে ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান ও জরিমানা

স্টাফ রিপোর্টার / ৬৭৫ Time View
Update : সোমবার, ৩ মার্চ, ২০২৫

196

সিলেট বুলেটিন ডেস্ক:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এবং অবৈধ মজুতদারের বিরুদ্ধে অভিযানে নেমেছে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন।সোমবার (৩ মার্চ) রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের মৌলভীবাজার রোডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর ক্যাপ্টেন ফেরদৌস আলম নেতৃত্বে একটি টহল টিমসহ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ এর সমন্বয়ে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ জানান, অভিযানে মেয়াদ উত্তীর্ণ দ্রব্যসামগ্রী, পণ্য ক্রয়ের যথাযথ ভাউচার প্রদর্শন করতে না পারা এবং মজুদকৃত দ্রব্য সামগ্রীর পরিমাণ সঠিক না থাকায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডের মাতৃভান্ডারকে ২০ হাজার, আব্দুর শুকুর এন্ড ব্রাদার্সকে ১০ হাজার এবং কুসুম ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সহকারী কমিশনার ইউসুফ বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ