শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

হবিগঞ্জে নার্সকে মারধরের ঘটনায় মানববন্ধন 

স্টাফ রিপোর্টার / ১৭৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

93

হবিগঞ্জে নার্সকে মারধরের ঘটনায় মানববন্ধন 

 

নিজস্ব প্রতিবেদক ;: হবিগঞ্জ সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে নার্সকে মারধর করেন মৃতের স্বজনরা। এ ঘটনায় কর্মবিরতি পালন করেছেন নার্সরা। জরুরি বিভাগ ছাড়া সব ওয়ার্ডে নার্সদের সেবা বন্ধ রাখা হয়। পরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল থেকে এ কর্মবিরতি পালন করা হয়। দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- অপারেশন বিভাগের ইনচার্জ সিনিয়র নার্স সালমা আক্তার, সিনিয়র নার্স ঝুমা আক্তার, সিনিয়র নার্স মুনমুন আক্তার প্রমুখ।

হাসপাতাল সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের শাহ আলম (৩৫) নামে এক রোগীকে শ্বাসকষ্টজনিত সমস্যায় মঙ্গলবার ভোরে সদর হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। হাসপাতালে নিয়ে আসার পর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রোগী মারা যান। এ সময় রোগীর স্বজনরা চিকিৎসার অবহেলায় মৃত্যু হয়েছে দাবি করে ওয়ার্ডে কর্তব্যরত নার্স নাহারকে মারধর করেন।

এ ঘটনার প্রতিবাদে সকাল থেকে নার্সরা কর্মবিরতি পালন করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ও দোষীদের শাস্তির আওতায় আনা না পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান নার্সরা

 


এই ক্যাটাগরির আরো সংবাদ