শিরোনাম
জৈন্তাপুরে মাদক, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শ্রমমন্ত্রীরতিন সপ্তাহের সচেতনতামূলক কর্মসূচি, ১ আগস্ট থেকে বিশেষ অভিযানের ঘোষণা সিলেটে অসহায় ও এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে মরহুম হাজী আবারক আলী মেমোরিয়াল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ব্রাজিলের পরাজয় সইতে না পেরে মাধবপুরে যুবকের আত্মহত্যা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক  শক্তিশালী করতে দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করছে – প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী  সিলেটে সাংবাদিক জসিমের বাসায় পুলিশ ও ক্যাডারদের তাণ্ডব, ধাক্কায় রক্তাক্ত ৬ বছরের শিশু সিলেটে সাংবাদিক জসিমের বাসায় পুলিশ ও ক্যাডারদের তাণ্ডব, ধাক্কায় রক্তাক্ত ৬ বছরের শিশু পরিবহন ব্যবস্থাকে সচল রাখতে এবং আঁখ চাষীদের বাঁচিয়ে রাখতে আঁখ নিয়ে অভিনব প্রতিবাদ ও মিছিল গোয়াইনঘাটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক পর্তুগালের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবক নিহত গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২০বোতল ভারতীয় মদ, ১২ বোতল ভারতীয় বিয়ার, ২০পুড়িয়া গাঁজা ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ জন গ্রেফতার*
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

হবিগঞ্জে টিউবওয়েল বসানোর সময় পাইপ দিয়ে আসছে গ্যাস , দিয়াশলাইয়ের কাঠি মারতে জ্বলে উঠল আগুন 

স্টাফ রিপোর্টার / ৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

127

হবিগঞ্জে টিউবওয়েল বসানোর সময় পাইপ দিয়ে আসছে গ্যাস , দিয়াশলাইয়ের কাঠি মারতে জ্বলে উঠল আগুন 

 

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ সদর উপজেলার বাগুনিপাড়া গ্রামে টিউবওয়েল বসাতে গিয়ে পাইপ দিয়ে গ্যাস নির্গমনের ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক কৌতুহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগুনিপাড়া গ্রামের বাসিন্দা শাহ আরজু মিয়ার বাড়িতে নতুন একটি টিউবওয়েল বসানোর কাজ চলছিল। পাইপ স্থাপনের এক পর্যায়ে সেখান থেকে শোঁ শোঁ শব্দে গ্যাস বের হতে থাকে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য দিয়াশলাইয়ের (মেছের) কাঠি জ্বালিয়ে পরীক্ষা করলে তাৎক্ষণিকভাবে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।

 

টিউবওয়েলের পাইপ দিয়ে অনবরত গ্যাস বের হওয়ার খবর ছড়িয়ে পড়লে আশেপাশে গ্রামের শত শত মানুষ আরজু মিয়ার বাড়িতে ভিড় জমায়। মাটির নিচে বিশাল গ্যাস মজুদের সম্ভাবনা নিয়ে এখন গ্রামজুড়ে চলছে নানা আলোচনা. নিরাপত্তার স্বার্থে স্থানীয়রা সাবধানতা অবলম্বন করছেন। তবে এটি প্রাকৃতিক কোনো পকেট গ্যাস নাকি বড় কোনো গ্যাসক্ষেত্রের আলামত, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ