শিরোনাম
জৈন্তাপুরে মাদক, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শ্রমমন্ত্রীরতিন সপ্তাহের সচেতনতামূলক কর্মসূচি, ১ আগস্ট থেকে বিশেষ অভিযানের ঘোষণা সিলেটে অসহায় ও এতিম শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে মরহুম হাজী আবারক আলী মেমোরিয়াল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ব্রাজিলের পরাজয় সইতে না পেরে মাধবপুরে যুবকের আত্মহত্যা, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক  শক্তিশালী করতে দুই দেশ ঘনিষ্ঠভাবে কাজ করছে – প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী  সিলেটে সাংবাদিক জসিমের বাসায় পুলিশ ও ক্যাডারদের তাণ্ডব, ধাক্কায় রক্তাক্ত ৬ বছরের শিশু সিলেটে সাংবাদিক জসিমের বাসায় পুলিশ ও ক্যাডারদের তাণ্ডব, ধাক্কায় রক্তাক্ত ৬ বছরের শিশু পরিবহন ব্যবস্থাকে সচল রাখতে এবং আঁখ চাষীদের বাঁচিয়ে রাখতে আঁখ নিয়ে অভিনব প্রতিবাদ ও মিছিল গোয়াইনঘাটে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক পর্তুগালের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী যুবক নিহত গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ২০বোতল ভারতীয় মদ, ১২ বোতল ভারতীয় বিয়ার, ২০পুড়িয়া গাঁজা ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ জন গ্রেফতার*
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

ব্রাজিলের পরাজয় সইতে না পেরে মাধবপুরে যুবকের আত্মহত্যা,

স্টাফ রিপোর্টার / ৩৬ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

46

ব্রাজিলের পরাজয় সইতে না পেরে মাধবপুরে যুবকের আত্মহত্যা,

 

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ফুটবল বিশ্বকাপে প্রিয় দল ব্রাজিলের পরাজয় মেনে নিতে না পেরে প্রকাশ রৈলী (২৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার উপজেলার নোয়াপাড়া চা বাগানে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত প্রকাশ রৈলী নোয়াপাড়া চা বাগানের বাসিন্দা ছিলেন। তিনি ফুটবল দল ব্রাজিলের কট্টর সমর্থক ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের পরাজয়ের পর থেকেই প্রকাশ প্রচণ্ড মানসিক হতাশায় ভুগছিলেন। খেলার ফলাফল নিয়ে বন্ধুদের সাথেও তার মনমালিন্য হয়েছিল বলে জানা যায়। গতকাল সোমবার কোনো এক সময়ে তিনি চা বাগানের একটি গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহননের পথ বেছে নেন। স্থানীয় বাসিন্দারা ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় প্রশাসন ও পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। খেলাধুলাকে বিনোদন হিসেবে না নিয়ে এভাবে আবেগের বশবর্তী হয়ে নিজের মূল্যবান জীবন বিসর্জন দেওয়ার ঘটনায় স্থানীয় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ