শিরোনাম
সিলেটে সুইপার কলোনি ঘিরে অপরাধীদের আস্তানা র‌্যাবের হানা ৬ জুয়ারী আটক  সিলেটে ইঞ্জিনে ধোয়া যাওয়ার রাস্তায় বস্তা রাখায় উদয়ন এক্সপ্রেস আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে  ১৭ই মে ইতিহাস শুধু দেখা হবে না।অনুভব করা হবে।Film হচ্ছে চলমান কবিতা।আর Photography হচ্ছে থেমে থাকা Cinema। “প্রশাসনসহ একটি চক্র সরাসরি জড়িত”: বিছানাকান্দি সীমান্তে চোরাচালান সিলেটে শিশুকন্যা ফাহিমা হত্যায় স্বীকারোক্তি দিলো ঘাতক জাকির  কলকাতার কুমারটুলি থেকে ফাইবারের দুর্গা প্রতিমা পাড়ি দেবে জার্মান ও ইতালি।  *বিশ্বনাথে মামলা প্রত্যাহারের দাবিতে কৃষক শানুর আলীর উপর হামলা* কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন আটক -দেশীয় অস্ত্র উদ্ধার সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের নতুন  মামুন সভাপতি, শফিকুল সম্পাদক নিরাপত্তা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

সিলেটে সুইপার কলোনি ঘিরে অপরাধীদের আস্তানা র‌্যাবের হানা ৬ জুয়ারী আটক 

স্টাফ রিপোর্টার / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

45

সিলেটে সুইপার কলোনি ঘিরে অপরাধীদের আস্তানা র‌্যাবের হানা ৬ জুয়ারী আটক 

 

বিশেষ প্রতিবেদক, ক্রাইম ডেক্স : সিলেটের সুইপার কলোনিতে সাধারণ মদ (( ঘরের মধ্যে হাতে তৈরি চুলাই মদ) ব্যবহার করার কথা থাকলেও কাষ্টঘর যেনো এখন ইয়াবা রাজ্য। নেশায় আসক্ত যুব সমাজ । বন্ধ করতে পারছে না কেউই। অবশেষে সুইপার কলোনির দিকে নজর পড়েছে র‌্যাপিডএকশন ব্যাটালিয়ন র‌্যাব -৯ এর।    

তারা night Teer,Teer live.night india Teer.shilong Teer এর অ্যাপ ব্যবহার করে মানুষকে ফাঁদে ফেলে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে অবৈধভাবে অর্থ উপার্জন করে এমন এক চক্রের সন্ধান পেয়েছে। গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে সিলেট শহরের সুইপার কলোনির একটি ভাড়া বাসা থেকে জুয়া খেলার সামগ্রী সহ ছয়জনকে আটক করে র‌্যাব-৯।। বুধবার (১৩ মে) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার চাঁন্দেরনগর এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে আক্তার হোসেন (৪৬), সিলেট মহানগরের কোতোয়ালী থানার বারুদখানা জেল রোড এলাকার মো. আলাউদ্দিনের ছেলে আশরাফুল (৩৭), একই থানার কাষ্টঘর সুইপার কলোনির গামা লালের ছেলে চন্দন লাল (৩০), একই এলাকার মৃত কালুয়া লালের ছেলে জনিক (৪২), মৃত কাইয়ার ছেলে জন্টু (৩৯), এবং সিলেটের শাহপরাণ থানার শিবগঞ্জ লামাপাড়া এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে ফারুক মিয়া (৩৯)।

র‌্যাব-৯ জানায়, ওইদিন রাত আনুমানিক ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে কোতোয়ালী থানার সুইপার কলোনির একটি ভবনের সামনে ভাড়া নেওয়া কক্ষে কয়েকজন ব্যক্তি অনলাইনে জুয়ার আসর বসিয়েছে খবরে অভিযান পরিচালনা করা হয়। 

প্রায় ১০টা ২৫ মিনিটে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অন্যরা । আটক করা হয় ছয়জনকে। তাদের কাছ থেকে একটি স্মার্টফোন, ১৭৭টি টালী খাতা এবং ৪টি তীর বোর্ড উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, বিভিন্ন অনলাইন অ্যাপ ব্যবহার করে ১০ টাকায় ৮০০ টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে লোকজনকে জুয়ার সঙ্গে যুক্ত করা হতো এবং এর মাধ্যমে তারা কমিশন পেত। এসব অনলাইন জুয়ার বোর্ড বিদেশ থেকে পরিচালিত হয় এবং স্থানীয়ভাবে সংগ্রহ করা অর্থ বিকাশসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পাঠানো হতো বলে জানিয়েছে র‌্যাব।

আটককৃতদের নিকটস্থ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা পদ্মা দেশ ২০২৫ এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র‌্যাব-৯ সিলেট এর অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ