শিরোনাম
৩ জুলাই ২০২৬ ইং  লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুলের বাবার ১ম  মৃত্যুবার্ষিকী জাফলংয়ে প্রশাসনের অভিযান: ৬ হাজার ঘনফুট বালু জব্দ, নৌকা ও মেশিন ধ্বংস জৈন্তাপুরে চেয়ারম্যান ও বিএনপি নেতা ইন্তাজ আলীর ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল!,উত্তাল আলোচনা সাঁতরে স্কুলে যাতায়াত করা শিক্ষার্থীদের কে স্কুল কর্তৃপক্ষ দিল নৌকা । সুনামগঞ্জে ধাওয়ার পর রাতে শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার সারা বাংলা মিড ডে মিল কর্মীরা, বিভিন্ন দাবী নিয়ে প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন দিলেন  ১৭২ তম হুল দিবস পালন ও কলেজ স্কোয়ার থেকে বিশাল পদযাত্রা।  জৈন্তাপুরে তিনদিনব্যাপী এপিএল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন। সদর উপজেলা তাঁতী দলের আনন্দ মিছিল  ফেঞ্চুগঞ্জের জলবায়ু মোকাবেলায় পি,পি এম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও রেলি অনুষ্ঠিত হয়।
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে চেয়ারম্যান ও বিএনপি নেতা ইন্তাজ আলীর ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল!,উত্তাল আলোচনা

স্টাফ রিপোর্টার / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

34

জৈন্তাপুরে চেয়ারম্যান ও বিএনপি নেতা ইন্তাজ আলীর ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল!,উত্তাল আলোচনা

 

স্টাফ রিপোর্টার:: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ পুরো উপজেলায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মাদক সেবন এবং ব্যক্তিগত সম্পর্কসংক্রান্ত নানা অভিযোগ ছড়িয়ে পড়েছে।

জানা যায়, সম্প্রতি রুহুল আমীন নামের একটি ফেসবুক আইডি থেকে ৪৬ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশের পর সেটি দ্রুত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিওতে একজন ব্যক্তিকে ইয়াবাসদৃশ মাদক সেবন করতে দেখা যায়। ভিডিওটি ধারণ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের সারিঘাট ঢুপি গ্রামের বাসিন্দা ফয়জুল ইসলাম (ফজলু)-এর ঘরে

ভিডিওতে উপস্থিত ব্যক্তিকে স্থানীয়রা চেয়ারম্যান ইন্তাজ আলী বলে দাবি করছেন। স্থানীয় একাধিক সূত্রের দাবি, ফয়জুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তাদের ভাষ্য অনুযায়ী, চেয়ারম্যান ইন্তাজ আলীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পরবর্তীতে ব্যক্তিগত বিরোধের জেরে দুই পক্ষের সম্পর্কের অবনতি ঘটে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও বিভিন্ন স্থিরচিত্র প্রকাশ হতে শুরু করে।

এদিকে, ফয়জুল ইসলামের নামে প্রচারিত একটি ফেসবুক স্ট্যাটাসেও চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্ক নিয়ে গুরুতর অভিযোগ আনা হয়েছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর জৈন্তাপুরজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ