শিরোনাম
চার নম্বর ডেকারস লেনের একটি তিনতলা বাড়ির অর্ধেক অংশ হুড় মুড়িয়ে ভেঙে পড়লো গোয়াইনঘাটে  বিচার চাইতে গিয়ে প্রাণ দিলেন বাবা মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় যাওয়াই হলো কাল গোয়াইনঘাটে সোনারহাট বিজিবি ক্যাম্পের কাছে ড্রেজার দিয়ে বালু তোলার প্রস্তুতি, স্থানীয়দের উৎকণ্ঠা জৈন্তাপুরে শ্রমিক লীগ নেতা ‘ডেভিল’ জাবেদের বিরুদ্ধে চোরাচালানের ‘লাইন বাণিজ্য’ ও চাঁদাবাজির অভিযোগ দোয়ারাবাজারে তিন সন্তান ফেলে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন সিলেটের কানাইঘাটে ০১ বছর ০৬ মাসের সাজা পরোয়ানাভুক্ত আসামী সাহেদ আটক বাংলাবাজারে মাদকবিরোধী ঐক্য পরিষদের সচেতনতামূলক লিফলেট বিতরণ সিলেট-তামাবিল মহাসড়কে চোরাচালান চক্রের সঙ্গে পুলিশের অশুভ আঁতাত: হরিপুর থেকে চালিবন্দর পর্যন্ত ফ্রি-স্টাইল বাণিজ্য গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আহত মামলায় যুবলীগ নেতা আবুল কালাম কয়েস গ্রেফতার গোলাপগঞ্জে ফেসবুকে অস্ত্রের মহড়া, মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ।

স্টাফ রিপোর্টার / ৩০২ Time View
Update : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

263

ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ।

 

মোঃরফিকুল ইসলাম সোহাগ ,সুনামগঞ্জ  প্রতিনিধি::  :হাওর রক্ষা বাঁধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ কর্মসূচি পালন করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন, দোয়ারাবাজার ও ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় দোয়ারাবাজার উপজেলার পশ্চিম বাংলাবাজারে, বিকেলে ছাতকের জাউয়াবাজারে ফুলকলি মার্কেটের সামনে এ গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে দোয়ারাবাজার উপজেলার যুগ্ম আহ্বায়ক হোসাইন মোহাম্মদ এমরাজের সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলার সদস্য সচিব আবু তাহের মিসবাহ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, সহ সভাপতি মোঃ ওবায়দুল মুন্সী। আরো বক্তব্য রাখেন উপজেলা সদস্য মোফাজ্জল হাসান,লক্ষীপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ, ইব্রাহিম খলিল, সদস্য মোঃ সুমন মিয়া, রিফাত, আরিফ, হযরত আলী, মাছুম।

 

বিকেলে ছাতক উপজেলা আহ্বায়ক দিলোয়ার হোসেন সভাপতিত্বে ও সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদারের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রাজু আহমদ। সহ-সভাপতি ওবায়দুল মুন্সি এবং সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন। ছাতক গণ-সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, সহ-সভাপতি ওবায়দুল মুন্সী, সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলন, উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য জামিল হোসেন, ইকবাল হোসেন, রাজিকুল ইসলাম, খালেদ আহমদ, ফাহিম মোন্তাসির ফেরদৌস, কয়েছ আহমদ, জুয়েল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও সমাবেশে চরমহল্লা, জাউয়াবাজার ও উত্তর খুরমা ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন হাওর এলাকার উপকারভোগী কৃষক, শিক্ষক, ইমাম, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণে পিআইসি গঠন থেকে শুরু করে কাজের প্রাথমিক পর্যায়েই নানা অনিয়ম ও দুর্নীতি প্রতিয়মান ছিলো। অতিরিক্ত বরাদ্দ, নিম্নমানের কাজ এবং অব্যবস্থাপনার অভিযোগ তুলে তারা বলেন, এসব অনিয়মের বিরুদ্ধে হাওর ও নদী রক্ষা আন্দোলন নিয়মিতভাবে কাজ করছে। তারা আরও জানান, বিভিন্ন পিআইসি পরিদর্শন করে অনিয়মের তথ্য ইতোমধ্যে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কিন্তু দৃশ্যমান কার্যকর কোন ব্যবস্থা নিতে দেখিনি। পাশাপাশি বক্তারা বলেন অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত বাঁধ নির্মানের ফলে সুনামগঞ্জে হাজার হাজার হেক্টর বোরো ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, কৃষকরা সেই ধান আর রক্ষা করতে পারবেন কিনা শঙ্কায় আছেন। এই অপরিকল্পিত বাঁধ ও অপ্রয়োজনীয় পিআইসির কারণে কৃষকদের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে, যারা এই অনিয়ম দুর্নীতির সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে এবং সুনামগঞ্জ থেকে তাদের অপসারণ করতে হবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ