শিরোনাম
গোয়াইনঘাটে সোনারহাট বিজিবি ক্যাম্পের কাছে ড্রেজার দিয়ে বালু তোলার প্রস্তুতি, স্থানীয়দের উৎকণ্ঠা জৈন্তাপুরে শ্রমিক লীগ নেতা ‘ডেভিল’ জাবেদের বিরুদ্ধে চোরাচালানের ‘লাইন বাণিজ্য’ ও চাঁদাবাজির অভিযোগ দোয়ারাবাজারে তিন সন্তান ফেলে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন সিলেটের কানাইঘাটে ০১ বছর ০৬ মাসের সাজা পরোয়ানাভুক্ত আসামী সাহেদ আটক বাংলাবাজারে মাদকবিরোধী ঐক্য পরিষদের সচেতনতামূলক লিফলেট বিতরণ সিলেট-তামাবিল মহাসড়কে চোরাচালান চক্রের সঙ্গে পুলিশের অশুভ আঁতাত: হরিপুর থেকে চালিবন্দর পর্যন্ত ফ্রি-স্টাইল বাণিজ্য গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আহত মামলায় যুবলীগ নেতা আবুল কালাম কয়েস গ্রেফতার গোলাপগঞ্জে ফেসবুকে অস্ত্রের মহড়া, মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল ৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে শ্রমিক লীগ নেতা ‘ডেভিল’ জাবেদের বিরুদ্ধে চোরাচালানের ‘লাইন বাণিজ্য’ ও চাঁদাবাজির অভিযোগ

স্টাফ রিপোর্টার / ১৯ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

24

জৈন্তাপুরে শ্রমিক লীগ নেতা ‘ডেভিল’ জাবেদের বিরুদ্ধে চোরাচালানের ‘লাইন বাণিজ্য’ ও চাঁদাবাজির অভিযোগ

 

বিশেষ প্রতিবেদকঃ সিলেটের সীমান্তবর্তী এলাকা জৈন্তাপুরে ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য পরিবহন ও পুলিশের নামে চাঁদা আদায়ের কথিত ‘লাইন বাণিজ্য’ পরিচালনার গুরুতর অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক লীগের এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেতার নাম ডেভিল জাবেদ আহমদ, যিনি জৈন্তাপুর উপজেলা শ্রমিক লীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন।

বিএনপির নেতাকর্মীদের সাথে যোগসাজশের অভিযোগ

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অনুযায়ী, জাবেদ আহমদ ইউনিয়ন বিএনপির কতিপয় নেতাকর্মীর প্রত্যক্ষ সহায়তায় দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে আনা অবৈধ ভারতীয় মালামাল পরিবহনের ‘লাইন’ নিয়ন্ত্রণ করে আসছেন। সীমান্ত পেরিয়ে আসা অবৈধ পণ্যের মধ্যে রয়েছে:

ভারতীয় মদ *মোটরসাইকেলের যন্ত্রাংশ (কিটসামগ্রী)*জিরা ও সুপারি*কসমেটিকস ও কম্বলসহ অন্যান্য সামগ্রী

এসব অবৈধ পণ্য নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি স্থানীয় পুলিশ প্রশাসনের নাম ভাঙিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন বলে দাবি ভূক্তভোগীদের।

সন্ধ্যার পর মদের আসর ও এলাকাবাসীর ক্ষোভ

স্থানীয় সূত্রে আরও জানা যায়, সীমান্ত এলাকার চোরাচালান নিয়ন্ত্রণের পাশাপাশি ডেভিল জাবেদ নিয়মিত মাদক সেবনের সাথেও জড়িত। সন্ধ্যার পর তাকে ভারতীয় মদ নিয়ে প্রকাশ্যে সময় কাটাতে দেখেন বলে দাবি করেছেন এলাকাবাসী।

সীমান্ত দিয়ে অবোধ পণ্য প্রবেশ ও অবৈধ পরিবহনের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ না করায় এলাকায় এই ধরণের অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয়রা জানান।

এলাকাবাসীর দাবি: বিষয়টির সুষ্ঠু তদন্তের মাধ্যমে সীমান্ত এলাকার ‘লাইন বাণিজ্য’ ও চাঁদাবাজির সাথে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ