শিরোনাম
সৌদি আরবের বার্ষিক মুদ্রাস্ফীতির হার ১.৮ শতাংশে পৌঁছেছে, যার প্রধান কারণ হলো আবাসন, পানি, বিদ্যুৎ, গ্যাস এবং অন্যান্য জ্বালানির দামে ৪.২ শতাংশ বৃদ্ধি। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার, আটক ২ শিশু ফাহিমা হত্যা: ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন জাফলংয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী নাহিদ হাসান এখন ‘ফ্যামিলি কার্ড’ তথ্য সংগ্রহকারী! ভারতীয় মোবাইলসহ ২’জনকে আটক করে ডিবি পুলিশ  সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এর কার্যালয় পরিদর্শন গোয়াইনঘাটে আতিক সিন্ডিকেটের তাণ্ডব: ইউপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও মানবপাচারের মারাত্মক অভিযোগ সরকার পতনের পর বেপরোয়া লাঠিয়াল বাহিনী; প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী ছাতকের ‘ব্রিজ একাডেমি’তে এসএসসি-২০২৬ এ শতভাগ সাফল্য আখাউড়া থানায় পুলিশ ১৫০০ ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক।
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার, আটক ২

স্টাফ রিপোর্টার / ২৬ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

30

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে কাভারভ্যানসহ ২২ লাখ টাকার অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার, আটক ২

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল বিশ^ম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে একটি কাভারভ্যানসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ও ফুচকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজন চোরকারবারীদের আটক করে ডিবি কার্যালয়ে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। 

আটককৃতরা হলেন,মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ থানার দক্ষিণ চর্মচোরা গ্রামের বিল্লাল খাঁেনর ছেলে মোঃ সজীব হোসেন(২৪) ও ঢাকা কেরানীগঞ্জের দক্ষিণ কেরানীগঞ্জ থানার ধলেম্বর গ্রামের মণির হোসেনের ছেলে বিল্লাল মিয়া(৩০)। 

‎শুক্রবার ভোরে ‎ সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এস আই সাব্বির হাসানের নেতৃত্বে ডিবি পুলিশের সদস্য মণির হোসেন,ইমরান হোসেনসহ একটি দল জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে রাস্তার উপরে একটি কিাভারভ্যানে অবৈধ ভারতীয় মালামাল আছে এমন সংবাদের ভিত্তিতে একটি কাভারভ্যানে ৩৭ বস্তা ভারতীয় অবৈধ জিরা,৩২ বস্তা ফুসকাসহ চোরাচালানের সাথে জড়িত দুই চোরাকারবারীকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক কাভারভ্যান ১০ লাখ টাকা এবং জিরা ও ফুসকার মূল্য ১২ লাখ টাকা সহ মোট ২২ লাখ টাকার মালামাল হবে বলে ডিবি পুলিশের ধারনা। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে নেতৃত্বেদানকারী এস আই মোঃ সাব্বির হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আমরা সুনামগঞ্জ জেলাকে মাদক,জুয়াসহ সকল অপরাধ দমন করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আমাদের পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক আইন শৃংখলা বাহিনীর প্রতিটি সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছি বলে তিনি জানান ##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ