শিরোনাম
দোয়ারাবাজারে হত্যাচেষ্টা মামলার আসামি ফয়েজ গ্রেপ্তার মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণকালে বিছনাকান্দিতে মাদকসহ আটক ১ সমাজ সেবার উপ-পরিচালক নিবাস রঞ্জনের পিতা ট্রাভেলস ব্যবসায়ী দীপক রঞ্জন দাশ আর নেই #রবিবার সকালে শেষকৃত্যচালিবন্দর শ্মশানে দক্ষিণ সুরমা বাউল দলের আহ্বায়ক কমিটির অনুমোদনে  সাংস্কৃতিক সন্ধ্যা  সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সিলেটের কানাইঘাট থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, ফেইসবুক স্ট্যাটাসে ঘটনার ব্যাখ্যা তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি ছাএলীগ ক্যাডারের পুলিশ কমিশনার, এসএমপি,সিলেট সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম- সাগর দিঘী ও আলমপুর ট্রাফিক ডাম্পিং ইয়ার্ড পরিদর্শন করেন ওসমানীনগরট্রাজেডি: উদীয়মান বাউল শিল্পী, ব্যবসায়ী, শিশুসহ নিহত নয় , আহত ২৪ প্রশ্নবিদ্ধ সড়কে অনুমোদনহীন স্লিপার বাস, # মৌলভীবাজার কুলাউড়া উপজেলার ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির উদ্যোগে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে হত্যাচেষ্টা মামলার আসামি ফয়েজ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ২৪ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

26

দোয়ারাবাজারে হত্যাচেষ্টা মামলার আসামি ফয়েজ গ্রেপ্তার

 

নুরুজ্জামান দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দোয়ারাবাজার থানায় বিশেষ ক্ষমতা আইন, সরকারি কাজে বাধা দান ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় ফয়েজ মিয়া ওরফে খয়েজ নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানা-পুলিশের একটি চৌকস দল নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ফয়েজ মিয়া দোয়ারাবাজার থানার একটি মামলার (জি আর নং-১৮৩) পরোয়ানাভুক্ত এজাহারনামীয় আসামি। ওই মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি/২৫ডি ধারা এবং দণ্ডবিধির সরকারি কাজে বাধা ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারা যুক্ত রয়েছে। মামলাটির তদন্ত শেষে চলতি বছরের ১২ জানুয়ারি আদালতে চার্জশিট দাখিল করা হলে বিজ্ঞ আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এ ছাড়া, গত ৩১ জুলাই দোয়ারাবাজার থানায় রুজু হওয়া অন্য একটি মামলায়ও (জি আর নং-২০৬) তিনি এজাহারনামীয় অভিযুক্ত আসামি।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, “গ্রেপ্তারকৃত ফয়েজ মিয়া একটি মামলায় আদালতের পরোয়ানাভুক্ত এবং অন্য আরেকটি মামলার এজাহারনামীয় আসামি। তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের আইনি প্রক্রিয়া চলছে।”

 


এই ক্যাটাগরির আরো সংবাদ