শিরোনাম
ছাতকের ‘ব্রিজ একাডেমি’তে এসএসসি-২০২৬ এ শতভাগ সাফল্য আখাউড়া থানায় পুলিশ ১৫০০ ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক। জগন্নাথপুরে জমি নিয়ে বিরোধে সশস্ত্র হামলা:  ৩ ভাইসহ মাকে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের বৈঠক: শোষণ, অনিয়মিত অভিবাসন এবং মানবপাচার প্রতিরোধে যুক্তরাজ্যের সাথে যৌথভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারুপ সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজস্ব অর্থায়নে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সুজন মাহমুদ প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা দোয়ারাবাজারে হত্যাচেষ্টা মামলার আসামি ফয়েজ গ্রেপ্তার মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণকালে বিছনাকান্দিতে মাদকসহ আটক ১ সমাজ সেবার উপ-পরিচালক নিবাস রঞ্জনের পিতা ট্রাভেলস ব্যবসায়ী দীপক রঞ্জন দাশ আর নেই #রবিবার সকালে শেষকৃত্যচালিবন্দর শ্মশানে দক্ষিণ সুরমা বাউল দলের আহ্বায়ক কমিটির অনুমোদনে  সাংস্কৃতিক সন্ধ্যা 
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

ছাতকের ‘ব্রিজ একাডেমি’তে এসএসসি-২০২৬ এ শতভাগ সাফল্য

স্টাফ রিপোর্টার / ১৫ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

17

ছাতকের ‘ব্রিজ একাডেমি’তে এসএসসি-২০২৬ এ শতভাগ সাফল্য

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জস্থ স্বনামধন্য ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান ‘ব্রিজ একাডেমি’র এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এ বছর প্রতিষ্ঠানটি থেকে শতভাগ শিক্ষার্থী সফলতার সাথে উত্তীর্ণ হয়ে বরাবরের মতো নিজেদের ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে।

যা সুনামগঞ্জ জেলার মধ্যে অন্যতম।

প্রকাশিত ফলাফলে জানা যায় এ বছর ব্রিজ একাডেমি থেকে মোট ১৪ জন শিক্ষার্থী ইংরেজি ভার্সন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ১৪ জনই কৃতকার্য হয়। এর মধ্যে জিপিএ-৫ (A+) অর্জন করেছে ২ জন, ‘এ’ গ্রেড পেয়েছে ১০ জন, ‘এ-’ (A-) গ্রেড ১ জন এবং ‘বি’ গ্রেড পেয়েছে ১ জন শিক্ষার্থী।

 শতভাগ পাসের এই গৌরবে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের বন্যা বইছে।প্রতিষ্ঠানের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ আইয়ুব করম আলী এই ফলাফলে আনন্দ প্রকাশ করে বলেন, “শিক্ষার মান উন্নয়নে আমরা শুরু থেকেই বদ্ধপরিকর। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মানসম্মত পাঠদানের ফলেই আজ এই শতভাগ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। উত্তীর্ণ সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে তিনি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।”

শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যের বিষয়ে ব্রিজ একাডেমির প্রিন্সিপাল মোস্তাক আহমেদ জানান, “আমাদের শিক্ষার্থীরা কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তিতার মাধ্যমে এই ফলাফল অর্জন করেছে। শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা এবং অভিভাবকদের নিয়মিত সহযোগিতাই আমাদের এই সাফল্যের মূল চাবিকাঠি। আমরা আশা করি আগামীতেও এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে এবং তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। ###

 


এই ক্যাটাগরির আরো সংবাদ