শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

কুবিতে সাবেক ছাত্রলীগ আহ্বায়ককে মারধরের পর পুলিশে দিল জনতা

স্টাফ রিপোর্টার / ২৮১ Time View
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

106

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের প্রথম আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমকে আটক করে মারধর করেছে ছাত্র-জনতা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের পাশে এ ঘটনা ঘটে।

জানা যায়, ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের পাশে আনসার ক্যাম্প এলাকায় শিক্ষার্থীদের ক্যাম্পাসে যেতে বাধা দেওয়া হয় এবং আওয়ামীপন্থি ছাড়া যারা ছিলেন তাদেরকে মারধর করা হয়। এতে অংশ নিয়েছিলেন মাসুম।

এর আগে ১৬ জুলাই দুপুরে ওই জায়গায় শিক্ষার্থীদের ওপর পুলিশের সঙ্গে যুক্ত হয়ে হামলা চালায় ছাত্রলীগ। গুলি করা হয়েছিল আন্দোলনরত ছাত্রদের ওপর।  এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন ছাত্র রক্তাক্ত হয়। সেখানেও মাসুমের নেতৃত্ব ছিল। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, মাসুম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। তিনি একাধিক মামলার আসামি। বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আইনি কার্যক্রম শেষে আদালতে পাঠানো হবে তাকে।

মাহমুদুর রহমান মাসুম কুমিল্লা দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ