শিরোনাম
কেন্দ্রী ঝিঙ্গাবাড়ি সড়কে মাটি ভরাটের কাজ চলমান, স্থানীয়দের প্রশংসা। বানিয়াচংয়ে প্রেমঘটিত বিরোধে সাদেকুজ্জামান হত্যা: সিলেটের গোলাপগঞ্জ থেকে র‍্যাব-৯ এর হাতে ৪ নম্বর আসামি গ্রেপ্তার গোয়াইনঘাটের  বিছনাকান্দি ইউনিয়নে মাদকবিরোধী ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেগা প্রকল্প গুলো বাস্তবায়ন হলে বদলে যাবে সিলেট- বাণিজ্যমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ও পুলিশি অত্যাচারের প্রতিবাদে মহা মিছিল, ধর্মতলা উত্তাল।  প্রধানমন্ত্রী সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব–বাণিজ্য মন্ত্র সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে রিপন ও দেলোয়ার হত্যা মামলায় শ্রমিক সভাপতি মইনুল সহ নেতাদের জড়িত থাকার প্রমাণ পায়নি পুলিশ সুনামগঞ্জের ডুবাইল জলমহালটি দখলের চেষ্টা, মাছ লুট,ইজারাদারকে হত্যার হুমকিতে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জ উপজেলার হেতিমগনজ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী  জনাব বাবুল আহমদ এর জানাযার নামাজ বাদ আসর মোল্লাগাম জামে মসজিদে অনুষ্ঠিত হয়
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

সিসিক প্রশাসকের সঙ্গে শাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার / ১২৯ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

178

সিসিক প্রশাসকের সঙ্গে শাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

 

সিলেট বুলেটিন অনলাইন ডেস্ক:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৮ জুন) বিকেলে নগরভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে বিশ্ববিদ্যালয় ও নগর উন্নয়ন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। সাক্ষাৎকালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নবনিযুক্ত উপাচার্যকে স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন পরিকল্পনা, গবেষণা কার্যক্রম এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। পাশাপাশি শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে স্থানীয় প্রশাসনের সহযোগিতার গুরুত্বের বিষয়টিও উল্লেখ করেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এ বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি শুধু সিলেট অঞ্চলের জন্য নয়, সমগ্র দেশের জন্যই গুরুত্বপূর্ণ। শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা করতে আগ্রহী।

তিনি আরও বলেন, সিলেটকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের জ্ঞান ও অভিজ্ঞতা নগর উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ শিক্ষা, গবেষণা, পরিবেশ সংরক্ষণ এবং নগর উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ