মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক এর সাথে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা নেতৃবৃন্দের ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত।
কামাল খান :: সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দদের মৌলভীবাজার জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক জনাব ভিপি মিজানুর রহমান এর সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় আজ ২৪ মার্চ রোজ মঙ্গলবার রাত ৮ ঘটিকায় সময়। সাক্ষাৎ কালে নবনিযুক্ত প্রশাসকের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ড.এড,মোঃ আবু তাহের, সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ মেরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক খিজির মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মুনাকিব চৌধুরী, জেলা সদস্য রাজন মিয়া, নাজিম উদ্দীন সহঅন্যান্য সদস্যবৃন্দ।