শিরোনাম
উমেদুর রহমান উমেদের নেতৃত্বে নাজিম উদ্দিন লস্করকে সংবর্ধনা জাউয়া বাজার ইউনিয়ন নিবার্চনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে সুহেদ আহমদ গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খানের ওপর সন্ত্রাসী হামলার আসামি মোঃ হাফিজ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ আগামীর সময়কে পাঠক না হলে আস্তাশীল করেছে – সিসিক প্রশাসক  হকার উচ্ছেদের ও বুলডোজার রাজ বন্ধ হোক এর প্রতিবাদে সমাবেশ ও ডেপুটেশন। সুনামগঞ্জে শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারণ: অভিযুক্ত গ্রেফতার বিষ্ণুপুরের ত্রাস পপি ও বিষ্ণুপুর থানার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে , মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইলেন  আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক আলাল আহমদ, সদস্য সচিব এম এ মতিন গোয়াইনঘাটের ডৌবাড়ী ইউপির নামে বেপরোয়া চাঁদাবাজি, ক্ষুব্ধ নৌ শ্রমিকরা সারাদিনের প্রবল বর্ষণে কলকাতার জনজীবন বিপর্যস্ত– পথ চলতি মানুষ বিপাকে
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ আগামীর সময়কে পাঠক না হলে আস্তাশীল করেছে – সিসিক প্রশাসক 

স্টাফ রিপোর্টার / ৬৬ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

71

বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ আগামীর সময়কে পাঠক না হলে আস্তাশীল করেছে – সিসিক প্রশাসক 

 

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ 

আগামীর সময়কে পাঠক না হলে আস্তাশীল করেছে। সত্য, নিরপেক্ষতা ও পেশাদার সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে পত্রিকাটি সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রোববার (১২ জুলাই) রাতে নগরীর আলপাইন রেস্টুরেন্টে দৈনিক আগামীর সময় আয়োজিত বিশ্বকাপ ফুটবল কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

 

সিসিক প্রশাসক বলেন, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে আগামীর সময় যে জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। সিলেট সিটি কর্পোরেশনও খেলাধুলাকে সবসময় উৎসাহিত করে। বিভিন্ন ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি বিশ্বকাপ ফুটবল উপলক্ষে নগর ভবন প্রাঙ্গণে জায়ান্ট এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে, যাতে নগরবাসী একসঙ্গে বিশ্বকাপের খেলা উপভোগ করতে পারেন। এটি শুধু খেলা দেখার আয়োজন নয়, বরং সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিরও একটি উদ্যোগ।তিনি বিশ্বকাপের অবশিষ্ট ম্যাচগুলো পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে নগর ভবন প্রাঙ্গণে এসে একসঙ্গে উপভোগ করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।

 

অনুষ্ঠানে গত ১ থেকে ১০ জুলাই পর্যন্ত প্রতিদিনের কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। পরে ১১ জুলাইয়ের কুইজের ড্র অনুষ্ঠিত হয়। কুপন উত্তোলন করেন সিসিক প্রশাসক। এতে সিলেটের মেন্দিবাগ এলাকার মো. শাহাদাত বিজয়ী নির্বাচিত হন।আগামীর সময় সিলেট অফিস আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব ও পরিচালনা করেন পত্রিকাটির আবাসিক সম্পাদক আহমেদ নূর। উপস্থিত ছিলেন আগামীর সময়ের মাল্টিমিডিয়া রিপোর্টার আজাদুর রহমান এবং সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ।অনুষ্ঠানের শেষে সিসিক প্রশাসক সকল বিজয়ীকে অভিনন্দন জানান এবং আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট স্পন্সর প্রতিষ্ঠান ও দৈনিক আগামীর সময় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ