শিরোনাম
তাহিরপুরে ইয়াবা ডিলার সোহাগ সহযোগী সহ পুলিশের খাঁচায়  দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সিলেটে নিষেধাজ্ঞা অমান্য করে রাতের অন্ধকারে জাফলং জিরো পয়েন্টে থেকে বালু-পাথর লুটের মহোৎসব ও  চাঁদাবাজির অভিযোগ  উমেদুর রহমান উমেদের নেতৃত্বে নাজিম উদ্দিন লস্করকে সংবর্ধনা জাউয়া বাজার ইউনিয়ন নিবার্চনে চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে সুহেদ আহমদ গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খানের ওপর সন্ত্রাসী হামলার আসামি মোঃ হাফিজ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ আগামীর সময়কে পাঠক না হলে আস্তাশীল করেছে – সিসিক প্রশাসক  হকার উচ্ছেদের ও বুলডোজার রাজ বন্ধ হোক এর প্রতিবাদে সমাবেশ ও ডেপুটেশন। সুনামগঞ্জে শিশুকে ধর্ষণ ও ভিডিও ধারণ: অভিযুক্ত গ্রেফতার বিষ্ণুপুরের ত্রাস পপি ও বিষ্ণুপুর থানার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে , মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইলেন 
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে ৪৫পিস ইয়াবাসহ কারবারি আটক

স্টাফ রিপোর্টার / ২৬০ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

140

শ্রীমঙ্গলে ৪৫পিস ইয়াবাসহ কারবারি আটক

 

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

 

পুলিশ সূত্রের বরাতে জানা যায়, সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল থানার চৌকস অফিসার সাব-ইন্সপেক্টর সজীব চৌধুরীর নেতৃত্বে একটি অভিযানিক দল উপজেলার ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নের গিয়াস মিয়ার কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদকদ্রব্য বিক্রয়কালে বিল্লাল মিয়া (৪৬) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

 

আটককৃত বিল্লাল মিয়া খাসগাঁও গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে। জিতুকে তল্লাশি করে তার কাছ থেকে ৪৫ (পঁয়তাল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক বাজারমূল্য ১৩ হাজার পাঁচশ টাকা বলে পুলিশ জানিয়েছে।

 

উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ