সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এর কার্যালয় পরিদর্শন:
স্টাফ রিপোর্টারঃ সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মঙ্গলবার ১১/০৮/২০২৬ খ্রিঃ দুপুর ০২:০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এর কার্যালয় পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম মহোদয়।
এ সময় পুলিশ কমিশনার মহোদয় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) কার্যালয়ের বিভিন্ন অবকাঠামো, লজিস্টিকস, দাপ্তরিক কার্যক্রম ও সংরক্ষিত নথিপত্র পর্যবেক্ষণ করেন।
পুলিশ কমিশনার মহোদয় সিলেট মহানগরীর যানজট নিরসন, নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং ট্রাফিক বিভাগের কার্যক্রমে আরও গতিশীলতা ও স্বচ্ছতা আনয়নের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি উন্নত ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে মহানগরবাসীর চলাচলে সর্বোচ্চ স্বস্তি নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও তিনি ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দকে পেশাদারিত্ব, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি জনবান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব গৌতম দেব, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক ও স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার) জনাব মুহিবুর রহমানসহ ট্রাফিক বিভাগে কর্মরত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ ও ফোর্স।