শিরোনাম
দোয়ারাবাজারে হত্যাচেষ্টা মামলার আসামি ফয়েজ গ্রেপ্তার মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণকালে বিছনাকান্দিতে মাদকসহ আটক ১ সমাজ সেবার উপ-পরিচালক নিবাস রঞ্জনের পিতা ট্রাভেলস ব্যবসায়ী দীপক রঞ্জন দাশ আর নেই #রবিবার সকালে শেষকৃত্যচালিবন্দর শ্মশানে দক্ষিণ সুরমা বাউল দলের আহ্বায়ক কমিটির অনুমোদনে  সাংস্কৃতিক সন্ধ্যা  সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সিলেটের কানাইঘাট থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, ফেইসবুক স্ট্যাটাসে ঘটনার ব্যাখ্যা তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি ছাএলীগ ক্যাডারের পুলিশ কমিশনার, এসএমপি,সিলেট সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম- সাগর দিঘী ও আলমপুর ট্রাফিক ডাম্পিং ইয়ার্ড পরিদর্শন করেন ওসমানীনগরট্রাজেডি: উদীয়মান বাউল শিল্পী, ব্যবসায়ী, শিশুসহ নিহত নয় , আহত ২৪ প্রশ্নবিদ্ধ সড়কে অনুমোদনহীন স্লিপার বাস, # মৌলভীবাজার কুলাউড়া উপজেলার ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির উদ্যোগে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণকালে বিছনাকান্দিতে মাদকসহ আটক ১

স্টাফ রিপোর্টার / ৩৭ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

41

মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণকালে বিছনাকান্দিতে মাদকসহ আটক ১

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩ নং বিছনাকান্দি ইউনিয়নের কুপার বাজার ও বিছনাকান্দি পর্যটন স্পটে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টা থেকে মাদকবিরোধী ঐক্য পরিষদ, গোয়াইনঘাটের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচি চলাকালে বিছনাকান্দি পর্যটন স্পটে মাদকসহ একজনকে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তির নাম বিল্লাল হোসেন (৩৮)। তিনি গোয়াইনঘাট উপজেলার বগাইয়া মুসলিমপাড়া এলাকার আব্দুর রহিমের ছেলে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হচ্ছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজের সচেতন মানুষ এভাবে এগিয়ে এলে মাদক নিয়ন্ত্রণ করা সহজ হবে।

মাদকবিরোধী ঐক্য পরিষদ, গোয়াইনঘাটের আহ্বায়ক ফাহিম মোনায়েমের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাকিব আহমেদের পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রুবেল, ইকরামুল হক জাবের, যুগ্ম সদস্য সচিব ওসমান, এনাম উদ্দিন, মুখ্য সংগঠক এহসান উল্লাহ, রোমান আহমেদ, ফয়জুর রহমান, মুখ্যপাত্র মাহদি হাসান মাহফুজ, সদস্য আল আমিন, কারী কাউসার, ডালিম আহমদ, ইমরান আহমদ, আবু হানিফ, হাসান মাহমুদ, জাহিদ হাসান, রাজিব আহমদ, রুমান আহমেদ ও মাজেদ আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এছাড়াও এলাকার সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মাদকবিরোধী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জানান, মাদকমুক্ত গোয়াইনঘাট গড়ার লক্ষ্যে জনসচেতনতা সৃষ্টি ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ