সমাজ সেবার উপ-পরিচালক নিবাস রঞ্জনের পিতা ট্রাভেলস ব্যবসায়ী দীপক রঞ্জন দাশ আর নেই #রবিবার সকালে শেষকৃত্যচালিবন্দর শ্মশানে
নিজস্ব প্রতিবেদক ; বেসরকারি চাকরিজীবী ও সিলেট শহরের তালতলা ট্রাভেলস ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী দীপক রঞ্জন দাশ ( ৮১) শনিবার রাত সাড়ে ১১ টায় সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।তিনি সুনামগঞ্জের সমাজ সেবা কার্যালয়ের ঊপ- পরিচালক নিবাস রঞ্জন দাশ ও Architect রাজন দাশের পিতা।
ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে জটিলতায় ভুগছিলেন দীর্ঘদিন থেকে। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে সিলেট নগরীর আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেনতিনি মৃত্যুকালে তিনি চার ভাই, চার বোন, দুই পুত্র , চার কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দীপক রঞ্জন দাশ সিলেট নগরীর রামের দিগীর পারের বাসিন্দা। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চেচান বাজারের ধনপুর গ্রামে। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সকলে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে সবার কাছে আশীর্বাদ কামনা করেছেন।দীপক রঞ্জন দাশের শেষকৃত্য রবিবার সকালে নগরীর চালিবন্দর শ্মশানে অনুষ্ঠিত হবে।