শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

প্রস্তুতি পরিদর্শন করলেন সিসিক প্রশাসক ঈদ জামাতের জন্য প্রস্তুত সিলেটের শাহী ঈদগাহ

স্টাফ রিপোর্টার / ৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

145

প্রস্তুতি পরিদর্শন করলেন সিসিক প্রশাসক ঈদ জামাতের জন্য প্রস্তুত সিলেটের শাহী ঈদগাহ

 

সম্পাদকীয়  পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের জন্য এখন সম্পূর্ণ প্রস্তুত ঐতিহ্যবাহী সিলেটের শাহী ঈদগাহ। সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বুধবার (২৭ মে) বিকেলে ঈদগাহের সর্বশেষ প্রস্তুতি কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন এবং সার্বিক আইন-শৃঙ্খলা ও ভৌত অবকাঠামো ব্যবস্থা ঘুরে দেখেন।

এ সময় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, ঈদগাহ কমিটির নেতৃবৃন্দ এবং র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসিক প্রশাসক সিলেটবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “শতাব্দীর পর শতাব্দী ধরে শাহী ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। এই ঈদগাহের ইতিহাস ও ঐতিহ্য সারা বিশ্বে সমাদৃত। প্রতি বছরের মতো এবারও যাতে সিলেটবাসী অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে এখানে ঈদের নামাজ আদায় করতে পারেন, সেজন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

ঈদ জামাতকে কেন্দ্র করে ঈদগাহে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশ ও র‌্যাবসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে নিয়োজিত আছেন। এছাড়া সিটি কর্পোরেশনের কর্মীরা মাঠকে নামাজের উপযোগী করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

সুশৃঙ্খলভাবে ঈদের নামাজ আদায়ের আহ্বান জানিয়ে সিসিক প্রশাসক বলেন, ঈদগাহ মাঠের সংস্কার ও রংকরণসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সিলেটবাসী বরাবরের মতোই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাতে অংশ নেবেন।

এবার ঈদুল আজহার কোরবানির পর মাত্র ৮ ঘণ্টার মধ্যে পুরো নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে জানিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “দ্রুত বর্জ্য অপসারণের জন্য আমরা অতিরিক্ত জনবল নিয়োগ করেছি এবং পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা রাখা হয়েছে। কোরবানিদাতাদের তালিকা তৈরি করে সিসিকের পক্ষ থেকে পলিব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে নিয়ে যাবেন।”

এ ব্যাপারে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করে তিনি বলেন, “নির্দিষ্ট সময়ের মধ্যে নগরীকে পরিচ্ছন্ন করতে হলে জনগণের সচেতনতা সবচেয়ে জরুরি। আমরা অনুরোধ করব, সবাই যেন যত্রতত্র কোরবানির বর্জ্য না ফেলে নির্ধারিত পলিব্যাগে রেখে দেন, যাতে আমাদের কর্মীরা তা সহজেই সংগ্রহ করতে পারেন।”

ঈদগাহ পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সহকারী মোতাওয়াল্লী বদরুজ্জামান সেলিম, সেক্রেটারি মো. কামাল মিয়া কামরান, র‌্যাব কর্মকর্তা সামসুজ্জোহা, পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনূর আহমদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় শাহী ঈদগাহে সিলেটের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বন্দরবাজার জামে মসজিদের ইমাম মাওলানা জুনেদ আহমদ আনসারী।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ