শিরোনাম
মানব কল্যাণ পরিষদ সিলেট, গোলাপগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে শিক্ষা সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন সিলেট তামাবিল মহাসড়কের  মেজরটিলা এলাকায় ভারতীয় চোরাই পণ্যসহ প্রাইভে হত্যা মামলায় শ্রমিক নেতাদের নাম উল্লেখ করায় ১৯মে থেকে সিলেটে শ্রমিক কর্মবিরতি শিক্ষকরা আমাদের সন্তানদের সুশিক্ষা দিয়ে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলেন —— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি ইয়াবা পাচারে ব্যবহৃত মোটরসাইকেলসহ যুবক আটক কেন্দুয়া উপজেলা শাখার মোটর যান কর্মচারী ইউনিয়নের নির্বাচন সম্পন্ন গোয়াইনঘাটে গভীর রাতে বৃদ্ধা খুন: কিশোরী আহত আজকের generation খুব দ্রুত সবকিছু ভুলে যায়। কিন্তু কিছু সৃষ্টি আছে যা মানুষ ভুলতে পারে না। ২০০ বছরের ঐতিহ্য ফিরে পাচ্ছে ঘিওরের গরু-ছাগলের হাট। সিলেট নারী ও শিশু নির্যাতন কোর্টের পি পি বিএনপি’র”নেতা এডভোকেট মুজিবুর রহমান মুজিব হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তে*কাল করেছেন
রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

হত্যা মামলায় শ্রমিক নেতাদের নাম উল্লেখ করায় ১৯মে থেকে সিলেটে শ্রমিক কর্মবিরতি

স্টাফ রিপোর্টার / ৩৫ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

51

হত্যা মামলায় শ্রমিক নেতাদের নাম উল্লেখ করায় ১৯মে থেকে সিলেটে শ্রমিক কর্মবিরতি

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: আইনি জটিলতায় ভুগছেন সিলেটের পরিবহন শ্রমিক ফেডারেশন এর শীর্ষস্থানীয়  বেশ কয়েকজন নেতা ও সাধারণ শ্রমিক। 

 সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কদমতলী বাস টার্মিনালে সিলেট জেলা মালিক সমিতির অফিসের সামনে রাস্তার উপর গেল ২৭ এপ্রিল একটি সংঘর্ষের সূত্রপাত হয় । ব্যাপক সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ভাঙচুর করা হয় পরিবহনের অফিস ও গাড়ি। সংঘর্ষের ঘটনায় গুরুতর জখমী হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

তারা হলেন, রিপন আহমদ (৩০) ২ মে মৃত্যুবরণ করেনসিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একই হাসপাতালে দেলোয়ার হোসেন (৩৫) নামে অপর জন মৃত্যুবরণ করেন ৭ মে।কদমতলী বাস স্ট্যান্ড এলাকায় শ্রমিক ইউনিয়ন গুলোর আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে, স্থানীয় সূত্রে। আবার কেউ কেউ বলছেন নির্বাচিত কমিটিকে প্রশ্নবিদ্ধ করতে ও আইনি গ্যাড়াকলে ফেলতে পরিকল্পিতভাবে কেউ ঘটিয়েছে এ সংঘর্ষের ঘটনা। 

ঘটনায় দুইজন মৃত্যুবরণ করায় দুটি হত্যা করা হয় দক্ষিণ সুরমা থানায় । মামলায় আসামি করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সাবেক কোষাধ্যক্ষ সামছুল হক মানিক ও সাবেক সাংগঠনিক সম্পাদক নুর মিয়া, শ্রমিক আব্দুল বাছিত বাছা সহ শ্রমিক সহ ২৯ জনের নাম উল্লেখ করে। অজ্ঞাতনামা রয়েছে আরো ৬০ জন। 

এ মামলায় ষড়যন্ত্রমূলকভাবে শ্রমিক নেতাদের যুক্ত করা হয়েছে দাবী করে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ১৯ মে থেকে অনির্দিষ্ট কালের জন্য শ্রমিক কর্ম বিরতির ডাক দিয়েছে শ্রমিক সংগঠনের সিলেটের দায়িত্বশীল নেতৃবৃন্দ।  

সংঘর্ষের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করেন নিজে বাদী হয়ে নিহত রিপনের পিতা গোলাপগঞ্জ উপজেলার রনকেলী এলাকার ছাবলু মিয়া (৫৯)।কথা বলা হয় তার সাথে এ প্রতিবেদকের তিনি জানান , মামলা করলেও খোঁজ খবর নিচ্ছে না পুলিশ। তবে স্বীকার করেন ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় আহত হওয়ার ঘটনা উল্লেখ করে তিনি মামলা করেছিলেন আদালতে । ওই মামলা তিনি পরে উত্তোলন করেছেন। নতুন করে থানায় দেয়া মামলায় আগের আসামিদের পাশাপাশি করে যুক্ত করেছেন আরো নাম ।

 

 তবে মুখে বলতে পারেননি নতুন আসামির নামগুলো মামলার বাদি দিনমজুর ছাবলু মিয়া। বলেন কাগজে লেখা আছে ।  মামলার বিষয়ে প্রথম প্রশ্ন করার পর কিছুক্ষণ কথা বলে লাইন কেটে দেন তখন ট্রাই করে দেখা যায় ওয়েটিং এ। পরে আবার কথা বলেন মামলা সংক্রান্ত বিষয়ে। 

কথা বলতে মুঠোফোনে কল দেয়া হয় বিয়ানীবাজারউপজেলার বাঘবাড়ি এলাকার নিহত দেলোয়ারের পিতা আজির উদ্দিন কে মামলার এজাহারে দেয়া 013441245 70 নাম্বারে । পাওয়া যায়নি তাকে কথা হয় দেলোয়ারের ভাই সিএনজি চালক আনোয়ার হোসেনের সাথে । মামলা সংক্রান্ত বিষয়ে কিছুই জানেনা তিনি । বলেন বাবা মামলার বাদী।পরে কথা বলাইয়া দেবেন তার সাথে।

দক্ষিণ সুরমা থানা পুলিশের অফিসার ইনচার্জ আশরাফ ঊজ্জামান এ প্রতিবেদক কে জানান, মামলা দুটিতে শ্রমিক নেতাদের নাম অন্তর্ভুক্তি  বাদী করতে পারে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। একই ঘটনায় আদালতে মামলা করা হয়েছে তা মার জানা নেই। । তবে অন্যায় ভাবে কাউকে হয়রানি করা হবে না এটা নিশ্চিত । আদালতে মামলা করে প্রত্যাহার করা হলে সেটাও একটা প্রমান। এদিকে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভাগীয় কমিটির জরুরি সভা ডাক দেয় ১৪ মে বিকেল ৩ টায় সিলেটের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্ট সংলগ্ন সংগঠনের কার্যালয়ে। 

কিন্তু সভা রূপ নেয় প্রতিবাদ আর বিক্ষোভে।  

হাজার হাজার শ্রমিকদের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে ফাঁসানো হচ্ছে পরিকল্পিতভাবে হত্যা মামলার বেড়াজালে । এমন সব বক্তব্য আসে শ্রমিক নেতাদের কন্ঠ থেকে। দাবি করা হয় হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত আসামি গ্রেফতার করতে প্রশাসনের প্রতি। পরিবহনের বেশ কয়েকটি অফিস ও গাড়ি ভাঙচুর এর ক্ষতিপূরণও দাবি করেন শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দ। 

 

সিলেট মেট্রোপাল্টন পুলিশের কমিশনারকে স্মারক লিপি দেয়া দেয়া হয়েছে মিথ্যা মামলায় শ্রমিক নেতাদের ফাঁসানোর কথা উল্লেখ করে বলে জানান তারা।  সমাধান না হলে সভায় সর্বসম্মতিক্রমে ফেডারেশনের সিলেট বিভাগীয় নেতৃবৃন্দের মামলা প্রত্যাহারের দাবীতে আগামী ১৯ মে মঙ্গলবার ভোর ৬ টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি পালনের সিদ্ধান্ত গৃহিত নেন।  সভায় ফেডারেশনের বিভাগীয় নেতৃবৃন্দ ছাড়াও সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রতিনিধিত্বশীল সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংঘর্ষের ঘটনায় মামলা কাণ্ডে দিন উত্তপ্ত হচ্ছে এখন সিলেটের পরিবহন শ্রমিক অঙ্গন।  পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের দাবি হতামলার একটি ঘটনায় বাদী প্রথমে আদালতে মামলা দিয়ে সেই মামলা প্রত্যাহার করে পুনরায় থানার মামলায় শ্রমিক সংগঠনের নির্বাচিত সভাপতি সহ নেতৃবৃন্দ কে আসামি করা হয়েছে।। যা উদ্দেশ্যপ্রণদিত। পুলিশি তদন্তে প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের গ্রেফতারের দাবি জানান তারা। 

 জড়িত নয় এমন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ কে হয়রানি করলে কঠোর কর্মসূচি আসতে পারে এমন ইঙ্গিত এসেছে প্রতিবাদ সভা থেকে। প্রতিবাদ সভায় তারা প্রশ্ন তুলেন সংঘর্ষ চলাকালীন সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমাদের সভাপতি হাজী ময়নুল ইসলাম সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার এর সাথে যোগাযোগ করে মুঠোফোনে কথা বলেন সিলেটের বাহিরে থেকে তাহলে কিভাবে আসামী ? সংগঠনের অন্য নেতারা ছিলেন শ্রমিকদের লাইন নির্বাচনে অন্যস্থানে তারপরও কিভাবে মামলায় আসামি?

 


এই ক্যাটাগরির আরো সংবাদ