শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

ইউরোপ পাঠানোর নামে প্রতারণা মামলায় দোয়ারাবাজারের আসামিসহ দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

স্টাফ রিপোর্টার / ৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

130

ইউরোপ পাঠানোর নামে প্রতারণা মামলায় দোয়ারাবাজারের আসামিসহ দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

 

নুরুজ্জামান, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি::

ইউরোপে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা একটি মামলায় দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

গত ১৯ মে (মঙ্গলবার) সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালত এ আদেশ দেন। গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিরা হলেন— সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের মান্নারগাঁও গ্রামের মৃত মজর আলীর ছেলে মো. মিরাস আলী (৬২) এবং মৌলভীবাজার জেলার বাসিন্দা মাসুক মিয়ার মেয়ে রিমা আক্তার ওরফে রীশ আক্তার (২৫)।

মামলা সূত্রে জানা যায়, সিলেটর গোলাপগঞ্জ থানার রনকেলী গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে ফারুক আহমদ (৩৮),। এ প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করেন।

অভিযোগে বলা হয়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ইউরোপ গমনেচ্ছুদের টার্গেট করে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছিল।

পরবর্তীতে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। গত ২৬ এপ্রিল সিলেটের গোলাপগঞ্জ থানায় এ ঘটনায় সিআর-২২৯১/২০২৬ নম্বরে একটি প্রতারণা মামলা দায়ের করা হয়। মামলার প্রাথমিক তদন্ত ও অভিযোগের সত্যতা যাচাই শেষে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আদালতের আদেশে সংশ্লিষ্ট থানা পুলিশ ও সিলেট জেলার পুলিশ সুপারের তত্ত্বাবধানে দ্রুত পরোয়ানা তামিল করে আসামিদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশ পাওয়ার পর থেকেই আসামিদের গ্রেফতারে আইনগত কার্যক্রম ও অভিযান অব্যাহত রয়েছে।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ