শিরোনাম
ছাতকের ‘ব্রিজ একাডেমি’তে এসএসসি-২০২৬ এ শতভাগ সাফল্য আখাউড়া থানায় পুলিশ ১৫০০ ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক। জগন্নাথপুরে জমি নিয়ে বিরোধে সশস্ত্র হামলা:  ৩ ভাইসহ মাকে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের বৈঠক: শোষণ, অনিয়মিত অভিবাসন এবং মানবপাচার প্রতিরোধে যুক্তরাজ্যের সাথে যৌথভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারুপ সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজস্ব অর্থায়নে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সুজন মাহমুদ প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা দোয়ারাবাজারে হত্যাচেষ্টা মামলার আসামি ফয়েজ গ্রেপ্তার মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণকালে বিছনাকান্দিতে মাদকসহ আটক ১ সমাজ সেবার উপ-পরিচালক নিবাস রঞ্জনের পিতা ট্রাভেলস ব্যবসায়ী দীপক রঞ্জন দাশ আর নেই #রবিবার সকালে শেষকৃত্যচালিবন্দর শ্মশানে দক্ষিণ সুরমা বাউল দলের আহ্বায়ক কমিটির অনুমোদনে  সাংস্কৃতিক সন্ধ্যা 
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন

জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার / ২৩১ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

314

জাতিসংঘ ফোরামে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া: অভিবাসীদের অধিকার সুরক্ষা, অনিয়মিত অভিবাসন রোধ, অভিবাসন ব্যয় হ্রাস, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, জবাবদিহিতা জোরদার এবং অভিবাসীদের ন্যায়বিচারে প্রবেশাধিকার সম্প্রসারণে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।  

 সিলেসিলেট -৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী গতকাল বৃহস্পতিবার (০৭ মে) জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের সাধারণ বিতর্কে এ আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ একটি ‘whole-of-government and whole-of-society’ পদ্ধতির মাধ্যমে জবাবদিহিতা জোরদার করছে এবং অভিবাসীদের ন্যায়বিচারে প্রবেশাধিকার সম্প্রসারিত করছে।

তিনি আরও বলেন, নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশ গ্লোবাল কমপ্যাক্ট অন মাইগ্রেশন (জিসিএম) বাস্তবায়নের অংশ হিসেবে মাইগ্রেশন কমপ্যাক্ট টাস্কফোর্স গঠন এবং ২০২৬–২০৩০ মেয়াদের জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

মন্ত্রী জানান, প্রথম আইএমআরএফে দেওয়া ১০টি অঙ্গীকারের মধ্যে সাতটি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ছয়টি নতুন অঙ্গীকার জমা দিয়েছে এবং দুটি আঞ্চলিক উদ্যোগে যুক্ত হয়েছে। 

জলবায়ু পরিবর্তনকে অভিবাসনের একটি ক্রমবর্ধমান কারণ হিসেবে উল্লেখ করে তিনি ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য নির্ভরযোগ্য অর্থায়ন ও কারিগরি সহায়তার আহ্বান জানান। মন্ত্রী আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে নিরাপদ অভিবাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় পুনর্ব্যক্ত

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ