শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে—উপদেষ্টাপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার / ৩১৭ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

143

সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে—উপদেষ্টাপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

 

এমদাদুর রহমান চৌধুরী জিয়া;  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার রবিবার ১১ জানুয়ারি সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলায় অবস্থিত গলহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জমশেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন।

 

পরিদর্শনকালে উপদেষ্টা বিদ্যালয়গুলোর সার্বিক শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম, শিক্ষার্থী উপস্থিতি ও অবকাঠামোগত বিষয়াদি ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে জাতি গঠনের ভিত্তি। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ