শিরোনাম
ঈদের ছুটেিতে বাড়ী গিয়ে হামের উপসর্গে অসুস্থ মিডওয়াইফারী তৃতীয় বর্ষের ছাএী  জেরিন সুলতানার মৃত্যু    সিলেটে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও কামাল খানকে সংবর্ধনা অনুষ্ঠিত ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন সাবেক কমিশনার বীথিকা দাস বীথির স্মরণে নাগরিক শোকসভা অনুষ্টিত  সিলেটের দক্ষিণ সুরমায় ফুটপাতে চাঁদাবাজি   নীরব দর্শকের ভূমিকায় প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলা বাহিনী!  টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার  তাহিরপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় এস, এম মাহবুব মল্লিক    ছাতকে সড়ক দুর্ঘ’টনা’য় একজনের মৃ’ত্যু  দোয়ারাবাজার উপজেলার টেবলাই গ্রামে সোহাগ মিয়া (১৮) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ অভিষেক ব্যানার্জীর উপর ক্ষোভে ফেটে পড়লেন এবং চড়াও হলেন- এলাকার মানুষ।
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের শোক

স্টাফ রিপোর্টার / ২৭০ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

65

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের শোক

 

স্টাফ রিপোর্টার:: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

মঙ্গলবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর মৃত্যু দেশের গণতন্ত্রের জন্য অপূরণীয় ক্ষতি।

প্রেসক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আপসহীন নেতৃত্ব আগামী প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে।

তারা আরও বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মতপার্থক্য সত্ত্বেও জাতির কল্যাণে তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং দৃঢ় মনোবল সব সময় পথ দেখিয়েছে। তাঁর মৃত্যুতে দেশ একজন আপসহীন রাজনীতিককে হারালো।

প্রেসক্লাব নেতৃবৃন্দ, বেগম খালেদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের সদস্য, রাজনৈতিক সহকর্মী এবং কর্মী-সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ