শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

ছাতকের চরমহল্লা ইউনিয়নের জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রবাসীর দেয়া অর্থায়নে ছাতা বিতরণ

স্টাফ রিপোর্টার / ২৭০ Time View
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

79

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের “জালালাবাদ উচ্চ বিদ্যালয় চরগোবিন্দ’র শিক্ষার্থীদের জন্য মানবিক উদ্যোগ হিসেবে ছাতা উপহার দেয়া হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক জসিম উদ্দিন’র ব্যক্তিগত অর্থায়নে এ কার্যক্রম বাস্তবায়ন হয়।

রবিবার (২৭ জুলাই) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীদের হাতে একটি করে ছাতা তুলে দেন অতিথিবৃন্দ। বর্ষা মৌসুমে বৃষ্টির কারণে শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তি কমাতে এবং নিয়মিত স্কুলে যাতায়াতে উৎসাহ দিতেই এই ব্যতিক্রমী ও সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, প্রবাসে থাকলেও জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষাব্যবস্থার উন্নয়ন, সমাজসেবা ও জনকল্যাণে অবদান রেখে চলেছেন।

ছাতা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আমিনুল হক। এতে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি শফিকুল হক, অভিভাবক হাজী মকবুল আলী, শিক্ষানুরাগী আছলম আলী, ইউপি সদস্য অজিত কুমার দাশ, সহকারী শিক্ষক মলয় কান্তি দাস, সমাজকর্মী জয়নাল আবেদীন ও আমীর হুসেন আলী।


এই ক্যাটাগরির আরো সংবাদ