শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

বিনোদন প্রেমীদের পদচারণায় মুখোরিত নীলফামারী গ্রামীণ কুটিরশিল্প মেলা

স্টাফ রিপোর্টার / ৬০৪ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

252

নীলফামারী প্রতিনিধি:

বিনোদন প্রেমীদের পদচারণায় মুখরিত নীলফামারীর গ্রামীণ কুটির শিল্প মেলা। সারাদিনের ব্যস্ততা শেষে নিজেকে ও পরিবারের সদস্যদের নিয়ে আনন্দ নিতে উপচে পড়া ভীড় দেখা যায় নীলফামারী গ্রামীণ কুটিরশিল্প মেলায়।এছাড়া এ ধরনের মেলা গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গাঁ করার পাশাপাশি স্থানীয় হস্ত শিল্পীদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করে। তাদের তৈরী পণ্যের বাজারজাত করণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এছাড়াও এটি সুস্থ্যধারার বিনোদনের কেন্দ্র হতে পারে।’

 

তাহের ইভেন্ট ম্যানেজমেন্ট এর পক্ষে আবু তাহের জানান, মেলায় স্থানীয় ভাবে তৈরীকৃত হস্তশিল্প, বুননজাত পণ্য, মাটির তৈরি জিনিসপত্র, বাঁশ, বেত ও সোঁনালী আঁশ পাটের সামগ্রীসহ নানা ধরনের কুটির শিল্পপণ্য প্রদর্শন ও পরিবেশনের (বিক্রির) জন্য অর্ধশত স্টল স্থান পেয়েছে। এছাড়াও শিশুদের বিণোদনের জন্য বিভিন্ন রাইডস্ রয়েছে। এতে মেলায় উদ্যোক্তারা তাদের নিজ নিজ পণ্য পণ্যের প্রর্দশনের মাধ্যমে জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরছেন। সন্ধ্যার পরে মেলার মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন শিল্পীর একাধিক সংঙ্গীত পরিবেশন।

 

মঙ্গলবার (১৭জুন) রাতে মেলা ঘুরে দেখা যায় সকল বয়সী লোকদের উপচে পড়া ভীড় মেলায়।মেলায় ঘুরতে আসা নীলফামারী ডিমলার স্কুল শিক্ষক মোতালেব সরকার জানান, দিনের মধ্যে প্রচন্ড গরম থাকায় পরিবার পরিজন নিয়ে দীর্ঘ সময় মেলার অনেক কিছু উপভোগ করলাম।সবকিছু মিলে অনেক ভালো লাগলো আমি চাই প্রতিবছর এ ধরনের মেলা আমাদের জেলায় হইলে আমার ও সন্তানের মেধা বিকাশের সহায়তা করবে। পঞ্চগড় দেবীগঞ্জ থেকে আসা সুমাইয়া শিমু জানান, পড়াশোনার জন্য তিনি ঢাকায় অবস্থান করেন, নীলফামারী গ্রামীণ কুটির শিল্প মেলায় নানা রকম আয়োজন দেখে তিনি উৎফুল্ল।


এই ক্যাটাগরির আরো সংবাদ