শিরোনাম
৬৩ এতিম মেয়েকে জীবন সঙ্গী দিলো সিডস অব সাদাকাহ, :আনুষ্ঠানিকতায় বিশিষ্টজনের উপস্থিতি  নতুন নববর্ষের সকালে- দক্ষিণেশ্বর মন্দিরে পূজো দিতে ভক্তদের যনজোয়ার জাফলংয়ে কূপ থেকে দেশীয় পিস্তল উদ্ধার, আটক ৩ ভারতীয় সিএনজি আসছে বাংলাদেশ  হচ্ছে যন্ত্রাংশ পরিবর্তন চক্রের এক সদস্য আটক জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত মৃত ব্যক্তির পরিচয় জানতে চায় কোতোয়ালী মডেল থানা পুলিশ: শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মানসম্মত শিক্ষা ও নকলমুক্ত পরীক্ষায় সরকার বদ্ধপরিকর: -শিক্ষামন্ত্রী সিলেট,  রাজনগরের কুশিয়ারায় ১৫৬ কেজির বিশাল বাঘ মাছ, দেখতে ভিড় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর উত্তোলনের সময় গর্তের বালু ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। জুড়ী অঞ্চলের মাটি উর্বর,তাই জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ করেছে সরকার –মন্ত্রী আরিফুল হক চৌধুরী
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও সহিংসতা নিয়ে গভীর উদ্বেগে যুক্তরাষ্ট্র: তুলসি গ্যাবার্ড

স্টাফ রিপোর্টার / ৪০৮ Time View
Update : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

2

সিলেট বুলেটিন ডেস্ক:

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও সহিংসতা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে যুক্তরাষ্ট্র। ভারত সফররত মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানান। তিনি বলেছেন, উদ্বেগের কেন্দ্রীয় বিষয় হিসেবে এটি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও বাংলাদেশ সরকারের আসন্ন আলোচনায় স্থান পাবে। সোমবার (১৭ মার্চ) সাক্ষাৎকারটি প্রচারিত হয়েছে

এনডিটিভির পক্ষ থেকে জানতে চাওয়া হয়, ভারতের পাশে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। সেখানে সহিংসতার অনেক ঘটেছে এবং সংখ্যালঘুদের ওপর একাধিক হামলার খবর পাওয়া গেছে। শুধু রাজনৈতিক স্থিতিশীলতা নয়, সর্বস্তরে স্থিতিশীলতার প্রয়োজনের দিক থেকে যুক্তরাষ্ট্র কি এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন?

জবাবে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ড বলেন, ‘অবশ্যই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের দীর্ঘকাল ধরে নির্যাতন, হত্যা ও নিপীড়ন যুক্তরাষ্ট্র সরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য বড় উদ্বেগের বিষয়।’

তুলসি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্ত্রিসভা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা শুরু করবে। এই আলোচনায় বিষয়টি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় উদ্বেগের বিষয় হিসেবে থাকবে।

বাংলাদেশে ইসলামি চরমপন্থা ও সন্ত্রাসী গোষ্ঠীর উত্থানের কথা তুলে ধরে ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন কর্মকর্তা বলেন, বিশ্বজুড়ে ‘ইসলামি সন্ত্রাসবাদ’ পরাজিত করতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।

‘ইসলামি খিলাফতে’র আদর্শের প্রসঙ্গ টেনে সাক্ষাৎকারে তুলসি গ্যাবার্ড বলেন, বিশ্বজুড়ে চরমপন্থি ও সন্ত্রাসী গোষ্ঠীগুলো খিলাফতের মাধ্যমে ইসলামি শাসনের লক্ষ্যে কাজ করছে। এদের এই লক্ষ্য স্পষ্টতই অন্য যে কোনও ধর্মের মানুষকে প্রভাবিত করে। কারণ, এরা নিজেদের কাছে গ্রহণযোগ্য ধর্ম বা বিশ্বাস সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে অন্যদের উপর বাস্তবায়ন করতে চায়।

মার্কিন গোয়েন্দা প্রধান বলেন, যে আদর্শ থেকে ইসলামি সন্ত্রাসবাদের উত্থান, তা চিহ্নিত করে এই আদর্শ ও তাদের সন্ত্রাসী কার্যক্রমকে পরাজিত করতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতিবদ্ধ।

 

সূত্র: আজকের পত্রিকা


এই ক্যাটাগরির আরো সংবাদ