শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

সুনামগঞ্জ-সিলেট সড়কে নীলাদ্রী এসিবাস চলাচল করতে না দিলে আগামী ২০ ফেব্রæয়ারী থেকে শ্রমিকদের লাগাতার কর্মবিরতির ঘোষনা 

স্টাফ রিপোর্টার / ২৩৮ Time View
Update : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

96

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনমাগঞ্জ জেলা বাস,মিনিবাস,কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন(রেজি নং-১৮৬৬) এর মালিকানাধীন এসি বাস সিলেট-সুনামগঞ্জ সড়কে(নীলাদ্রী) পরিবহন চলাচল করতে না দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় সৃুনামগঞ্জ জেলা সমড়ক রিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শহরের মল্লিকপুরস্থ নতুন বাসস্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হাজারো শ্রমিকরা অংশগ্রহন করেন।

সুনামগঞ্জ জেলা ট্রাক,ট্যাক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়জুর নুরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ নুর উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন,সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল জাহান, সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস,কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল করিম.সাধারন সম্পাদক মোঃ নুরুল হক,সুনামগঞ্জ জেলা অট্রোরিক্রা,সিএনজি,টেক্রিকার ড্রাইভার ইউনিয়নের সাধারন সম্পাদক আল আমীন কালা,সুনামগঞ্জ জেলা হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল খালিক ও শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্রমুখ।

শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা বলেছেন, গত পাঁচমাস পূর্বে ছয়টি সংগঠনের শ্রমিকদের ঘামের টাকা দিয়ে একটি নিলাদ্রী এসি বাস সুনসমগঞ্জ-সিলেট সড়কে চলাচলের জন্য শ্রমিকদের স্বার্থে কেনা হয়েছিল। কিন্ত সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে এই ছয়টি সংগঠনের নেতৃবৃন্দরা দফায় দফায় এই নিলাদ্র্রী এসি বাসটি চালানোর জন্য বৈঠক করেও কোন সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। এই রাস্তায় বাস মিনিবাস মালিক সমিতির আওতায় অন্যান্য এসি বাস চলাচল করলে ও আমাদের এই বাসটিকে চলাচল করলে বাধা প্রদান করা হয়। এই রাস্তায় শ্রমিকদের কেনা নিলাদ্রী বাস চালাতে হলে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দকে আয়ের দুইভাগ টাকা দিতে হবে বলে তারা জানান।

তাই আগামী ১৯ ফেব্রুয়ারীর ভেতরে সুনামগঞ্জ-সিলেট সড়কে এই এসি বাসটি প্রশাসন চালানোর অনুমতি না দিলে আগামী ২০ ফেব্রুয়ারী থেকে শ্রমিকরা কর্মবিরতির ডাক দিবেন এবং দাবী আদায় না হলে লাগাতার অবরোধ কর্মসূচী ঘোষনা করা হবে বলেও মানববন্ধনে আসা শ্রমিক নেতারা হুশিয়ারী উচ্চারন করেন। নেতৃবৃন্দরা বলেন এই ছয়টি সংগঠনে হাজারো শ্রমিকরা কর্মরত রয়েছেন,এতে কোন শ্রমিক অসুস্থ হলে,কিংবা মৃত্যুবরণ করলে এই খরিদকৃত নিলাদ্রী এসি বাসের আয়ের টাকা দিয়ে তাদের সহায়তা করার জন্যই মূলত এই নিলাদ্রী এসি বাসটি খরিদ করা হয়েছিল।


এই ক্যাটাগরির আরো সংবাদ