শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

পবিত্র শ্যামপুর শরিফের উরুস মোবারক পালিত হতে চলেছে 

স্টাফ রিপোর্টার / ২৬২ Time View
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

88

সিলেট বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী পন্ডিত ও চিন্তাবিদ সুন্নাত ওয়াল জামাতের বিশ্ব বিখ্যাত প্রায়ত পীর সৈয়দ শাহ সুফি আল্লামা হজরত মাওলানা আল্লামা অসিমুদ্দিন শাহ আল কাদেরী র উরুস মোবারক আগামী কাল অনুষ্ঠিত হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পূর্ব এর শ্যামপুর শরিফে। প্রতি বছরের ন্যায় এই বছরও পালিত হবে উরুস মোবারক। এই পবিত্র উরুস মোবারক উপলক্ষে আমার পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় থেকে এবং বাংলাদেশের বিভিন্ন যায়গায় থেকে হাজার হাজার মুরিদদের দল নেক আমলের জন্য ও দোয়া র জন্য হাজির হয়।প্রায়ত ইসলামী চিন্তাবিদ ও আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্ব বিখ্যাত পীর সৈয়দ শাহ সুফি আল্লামা হজরত মাওলানা অসিমুদ্দিন শাহ আল কাদেরী ও তার পুত্র সৈয়দ শাহ সুফি আল্লামা হজরত মাওলানা কুতুবুদ্দিন আক্তার আলী শাহ আল কাদেরী র মাজার জিয়ারত ও দোয়া মাহফিলের সামিল হতে আসেন। এই পবিত্র উরুস মোবারক উপলক্ষে আয়োজিত মহাসমারোহে হাজার হাজার মানুষ উপস্থিত হয়। এই পবিত্র উরুস মোবারক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেম ওলামারা। এই পবিত্র উরুস মোবারক এর বর্তমান পরিচালনা করেন কলকাতার পবিত্র খানকা শরীফের পীর সৈয়দ শাহ সুফি আল্লামা হজরত সাইফুদ্দিন শাহ আল কাদেরী ও খিদিরপুর খানকা শরীফের ছোট পীর সাহেব হজরত শাহ সুফি সালাউদ্দিন শাহ আল কাদেরী এবং খিদিরপুর খানকা শরীফের পীর সেজ সাহেব জাদা সৈয়দ শাহ সুফি আল্লামা গোলাম ইস্তারশিদ আল কাদেরী ও খিদিরপুর খানকা শরীফের ছোট পীর সাহেব হজরত মাওলানা সৈয়দ শাহ গোলাম মোস্তারশিদ আল কাদেরী। এই পবিত্র উরুস মোবারক উপলক্ষে আয়োজিত মহাসমারোহে বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ এর দোয়া হয়। এবং এই উরুস মোবারক থেকে আগামী দিনে শাহ সুফি হজরত মাওলানা সৈয়দ মুর্শিদাবাদ আলী শাহ আল কাদেরী আল বাগদাদী ও সৈয়দ শাহ সুফি হজরত মাওলানা গোলাম ইস্তারশিদ আল কাদেরী আল বাগদাদী ও সৈয়দ শাহ সুফি আল্লামা হজরত মাওলানা রসিদ আলী শাহ আল কাদেরী আল বাগদাদী অর্থাৎ মেদিনীপুর শরিফের উরুস মোবারক উপলক্ষে যাওয়ার জন্য হেদায়েত দান করেন। পবিত্র শ্যামপুর শরিফের উরুস মোবারক পরিচালনা করেন শ্যামপুর শরিফের গ্রামবাসী বৃন্দ ও খিদিরপুর খানকা শরীফের মুরিদগণ।।


এই ক্যাটাগরির আরো সংবাদ