শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

এবার ঢাকায় আজহারীর মাহফিল, প্রস্তুত বিশাল ময়দান

স্টাফ রিপোর্টার / ২৮০ Time View
Update : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

88

বিভাগভিত্তিক ধারাবাহিক মাহফিলের অংশ হিসেবে আগামীকাল (শনিবার) ঢাকার নবাবগঞ্জে মাহফিল করবেন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী।

Advertisement

শুক্রবার আজহারী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টে আজহারী লিখেছেন, ‘ঢাকা বিভাগের বন্ধুরা, ইনশাআল্লাহ আগামীকাল (শনিবার) থাকছি- ঢাকা নবাবগঞ্জে, বারুয়াখালী তাফসির মাহফিল ময়দানে। বারুয়াখালী মাহফিল পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিলে।’

জানা গেছে, এই মাহফিলের জন্য বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মঞ্চের সামনে রয়েছে শ্রোতাদের বসার জন্য শামিয়ানা টাঙানো বড় ময়দান।প্রায় অর্ধ কিলোমিটার জায়গাজুড়ে বানানো হয়েছে অজুখানা।

উল্লেখ্য, গত বছরের ২৭ ডিসেম্বর কক্সবাজারের পেকুয়ায় মাহফিল দিয়ে বিভাগভিত্তিক মাহফিল শুরু করেন আজহারী। এরপর পর্যায়ক্রমে সবগুলো বিভাগের বিভিন্ন শহরে মাহফিল করেন। যশোর, লালমনিরহাট, সিলেট, পটুয়াখালী ও চট্টগ্রামের প্যারেড গ্রাউন্ডে মাহফিল করেন ইসলামিক বক্তা।


এই ক্যাটাগরির আরো সংবাদ