শিরোনাম
জৈন্তাপুরে শিক্ষার মানোন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ জেলা প্রশাসকের নিউজার্সির প্যাটারসন সিটির ডেপুটি মেয়র হলেন সুনামগঞ্জের আবু সুফিয়ান সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা জৈন্তাপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দোয়ারাবাজারে প্রবাসীর স্ত্রী ও বিএনপি নেতাকে ঘিরে নানা অভিযোগ, অস্বীকার অভিযুক্তদের সিলেটে ট্রিপল মার্ডারের প্রকৃত দোষীদের বিচারের বিচারের আওতায় আনার দাবি লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা হেলাল চৌধুরীর অন্যতায় প্রবাসীদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি” আসামীদের বাড়ী ভাংচুরঅগ্নিসংযোগ  মাদক কারবারীদের হামলায় আহত কলেজ শিক্ষকের মৃত্যু সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ জৈন্তাপুরে ব্যবসায়িক বিরোধে যুবককে অপহরণ মারধর থানায় অভিযোগ, রহস্যজনক ভূমিকা পুলিশের? ‎ সিলেটের মুরাদিয়া ছবুরিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে আনোয়ার শাহজাহান
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী—ঈদ উৎসব পালিত হলো। কলকাতা ব্রিগেড মাঠে

স্টাফ রিপোর্টার / ২৩৩ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী—ঈদ উৎসব পালিত হলো। কলকাতা ব্রিগেড মাঠে

 

রিপোর্টার , সমরেশ রায় ও সম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ::   ২৮ শে মে বৃহস্পতিবার, কলকাতার ঐতিহ্যবাহী বিগেট মাঠ, সেই মাঠেই এই বছর রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ঈদ উৎসব পালিত হলো। ঠিক সকাল সাড়ে আটটায়। 

 

প্রতিবছর এই ঈদ উৎসব পালিত হয় কলকাতার রেড রোডে, এই বৎসর নতুন সরকার পরিবর্তন হওয়ার পর, সাধারণ মানুষের সুবিধার্থে, এবং যান চলাচলের সুবিধার্থে, রেড রোডের ঈদ উৎসব পালিত হলো ব্রিগেড প্যারেড মাঠে, এই ব্রিগেড প্যারেড মাঠে ঈদ উৎসব পালিত হওয়ায় মুসলিম সম্প্রদায়ের মানুষেরা খুশি। 

প্রধান উদ্দেশ্য যানজট কমানো এবং এত বড় জমায়েত সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্যই এই উদ্যোগ। 

তাই সকাল থেকেই বিগেট প্যারেড মাঠে চলেছে প্রস্তুতি মাইক বাধা এবং ঈদ উৎসবের মঞ্চ তৈরি এবং আসন পাতা কাজ। 

অন্যদিকে সকাল থেকেই মৌলবীরা আসতে শুরু করেছেন ,তাহার সাথে সাথেই বিভিন্ন এলাকা থেকে মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েরাও এই অনুষ্ঠানে যোগ দিতে শুরু করেছেন। এবং আসন সংগ্রহ করেছেন, সকাল সাড়ে আটটায় শুরু হয় ঈদের জামাত।

সারা ভারতবর্ষ জুড়ে আজকের দিনটিতে এই ঈদ উৎসব পালিত হয়, সম্প্রদায়ের ছেলেমেয়েরা একে অপরকে আলিঙ্গনে জড়িয়ে ধরেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। সকাল থেকেই ব্রিগেড মাঠ সাজো সাজু রব, মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরা নতুন জামা‌ কাপড় পড়ে দলে দলে উপস্থিত হয়েছেন। 

রাজ্য সরকার জানিয়ে দিয়েছিলেন যে কোন জায়গায় নামাজ পাঠ করা যাবে না। তাই তাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা, খিলাফত কমিটির উদ্যোগে আজকের অনুষ্ঠান শুরু হয়। 

ঈদ উৎসব পালিত হয় কলকাতার বিভিন্ন জায়গায়, গার্ডেনরিচ, তপসিয়া, রাজাবাজার, টালিগঞ্জ, ধর্মতলা সহ বিভিন্ন এলাকায়। 

সাংবাদিকদের উত্তরে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা জানালেন, আমরা খুশি রাজ্য সরকার এইরকম একটি ব্যবস্থা নেওয়ায়, এবং এরকম একটি ঐতিহ্যবাহী জায়গায় আমাদেরকে ঈদ উৎসব পালন করতে দেওয়ায়, আমরাও চাইনা সাধারণ মানুষের অসুবিধে করে ও যানজট করে উৎসব পালন করতে, তাই আমরা আজ রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞ। আমাদের তরফ থেকে রইল সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা। 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ