শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন

বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকান পুরে গেছে।

স্টাফ রিপোর্টার / ২৩৭ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

96

অনলাইন ডেস্ক

রাজবাড়ী :রাজবাড়ীর জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ১৩টি দোকান পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) আনুমানিক ৮ টার দিকে বহরপুর বাজারের মাছের হাটের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বাজারের একাধিক দোকানে ছড়িয়ে পড়ে। এর পরে বালিয়াকান্দি ও কালুখালী ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে ১৩ টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

এই অগ্নিকাণ্ডে আনুমানিক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।

বালিয়াকান্দি ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ সৈয়দ শরাফত আলী তুহিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে। তদন্ত চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ