শিরোনাম
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চেক, কার্ড ও হুইল চেয়ার বিতরণ বিপদতারিনী ব্রত পালনে মন্দিরে মন্দিরে উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন সিলেট নগরীর কালীঘাটে অবৈধ ভারতীয় পণ্যের চোরাচালান: সাদ্দামের গোডাউন ঘিরে অভিযোগের তীর!  জাফলংয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার বালু-পাথর লুটপাট: নেপথ্যে ‘কালা মানিক’ সিন্ডিকেট মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতা ইসকনের ৫৫ তম আন্তর্জাতিক রথযাত্রার শুভ সূচনা করলেন  ইজারা নিয়েও তাহিরপুরের ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ ইজারাদার রেজুয়ানের চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও মাদরাসা-কারিগরি বোর্ডের পরীক্ষা স্থগিত: নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর উত্তর খুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রজিবুর রহমান মুহেল  মালয়েশিয়ার আন্তর্জাতিক নেতৃত্ব সম্মেলনে ‘কনফিডেন্স স্পার্ক’ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের জয় দাস রথযাত্রার শুভ লগ্নে-স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির ১৩ তম বর্ষ দুর্গোৎসবের খুঁটি পুজোর শুভ সূচনা হলো।
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির জন্য সুনামগঞ্জের কৃষক সমাবেশে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)র প্রতি আহবান

স্টাফ রিপোর্টার / ৬৬৮ Time View
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

227

সুনামগঞ্জ প্রতিনিধি:

আগামী ৪-৬ মে ২০২৫ ইতালির মিলানে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক এর ৫৯তম বার্ষিক সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভা সামনে রেখে বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে নাগরিক সমাজের পক্ষ থেকে গণমুখী ও পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগের দাবীতে সুনামগঞ্জে প্রতিবাদী সভা সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার বিকেলে সুনামগঞ্জের কালনার হাওরে কৃষক ও কৃষি শ্রমিকদের নিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, প্রতিবেশ ও উন্নয়নে তারুণ্যের সভাপতি ফারুক আহমদসহ কৃষক কৃষানীরা অংশগ্রহন করেন।

হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটি (হাউস), ক্লিন (কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক) এবং বিডাব্লিউজিইডি (বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট) এর যৌথ উদ্যোগে উক্ত সমাবেশে ধান কাটা বন্ধ রেখে কৃষক ও কৃষি শ্রমিকেরা যোগ দেন। এতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর ফসিল ফুয়েল ও এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) প্রকল্পে বিনিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।

হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ বলেন, “এডিবি ২,৮৮৪.৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ৪.৮৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এর মধ্যে ৮২.৯ শতাংশ অর্থ ব্যয় হয়েছে জীবাশ্ম জ্বালানিভিত্তিক প্রকল্পে, মাত্র ২.৫৫ শতাংশ সৌরবিদ্যুতে এবং বায়ু বিদ্যুতে এখনো কোনো বিনিয়োগ হয়নি। প্রতি মেগাওয়াট জীবাশ্ম জ্বালানির প্রকল্পে গড় বিনিয়োগ ২.০৪ মিলিয়ন ডলার, যেখানে সৌরবিদ্যুতে মাত্র ০.৫১ মিলিয়ন ডলার।”

একইভাবে এলএনজি ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিনিয়োগ করা হয়েছে, যেগুলো গ্যাসের অভাবে অচল সম্পদে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে। ফলে সরকারকে কোনো বিদ্যুৎ উৎপাদন ছাড়াই বিপুল অঙ্কের ক্যাপাসিটি চার্জ দিতে বাধ্য হতে হবে।

প্রতিবেশ ও উন্নয়নে তারুণ্যের সভাপতি ফারুক আহমদ , “বিশ্ব যখন নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রæত এগিয়ে যাচ্ছে, তখন এডিবির ফসিল ফুয়েল প্রকল্পে বিনিয়োগ করা জলবায়ু সংকটকে আরও তীব্র করছে এবং বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশের জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে।”

সমাবেশে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলিতে নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব প্রকল্পে অগ্রাধিকারমূলক বিনিয়োগ নিশ্চিত করতে এডিবিকে আহ্বান জানানো হয়।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ