শিরোনাম
চেঙ্গেরখাল নদী গর্ভে সালুটিকর গাংকিনারী সড়ক:: সরেজমিন পরিদর্শন করলেন আব্দুল হাকিম চৌধুরী, ইউএনও ও পিআইও বালু উত্তোলন বন্ধে জাফলংয়ে প্রশাসনের অভিযান: পেলুডার ও ট্রাক জব্দ, আটক ২ ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান ইরানে যুক্তরাষ্ট্র ও ই/স/রা/য়েলের হা/ম/লা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে তেহরানের পাল্টা হা/ম/লায় মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে ভালোভাবে নজর রাখছে বাংলাদেশ।  সরকারি সম্পদ যে কোনো মূল্যে রক্ষা করতে হবে — শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী । গোয়াইনঘাটর  ডালার পারে অবৈধভাবে বালু উত্তোলনে ধ্বংস পরিবেশ, নেতৃত্বে কে এই স্বপন?  ডেবিল স্বপন সহ তার সহযোগীদের দ্রুত আইনের আওতায় আনা হোক?  অবৈধভাবে বালুমহাল চালু ও পাথর উত্তোলন করা যাবে না- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। এক রাস্তার শহর কুলাউড়া; অগণিত যানবাহনে দমবন্ধ সময় সিলেটে ‘বর্তমান সরকারের উন্নয়ন ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমি আনন্দিত যে সিলেট সিটি কর্পোরেশন একজন অমায়িক মানুষকে তাদের প্রশাসক হিসেবে পেয়েছে– ডা, শফিকুর রহমান 
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

রাজশাহীতে আন্ত:জেলা ফুটবল টুনামেন্টে জার্সি বিতরণ 

স্টাফ রিপোর্টার / ১৯৪ Time View
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

মাদককে না বলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে যুব সমাজকে ক্রিড়ামূখী ও উৎসাহ উদ্দীপনা বৃদ্ধির লক্ষে কাজ করছেন বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী এবং সাবেক যুগ্ম আহ্বায়ক চন্দ্রীমা থানা যুবদল, সদস্য রাজশাহী মহানগর যুবদলের আব্দুল কাদের উৎসব। নিজ অর্থায়নে শিরোইল কলোনী ১৯ নং ওয়ার্ড যুব সমাজকে ক্রিড়ামূখী করতে খেলাধুলার সামগ্রীসহ জার্সি বিতরণ করেছেন তিনি। মাদকাসক্ত যুবকদের পূর্ণবাসনের লক্ষ্যে নিজ অর্থে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করেন।

এরই ধারাবাহিকতায় রোববার (৯ ফেব্রুয়ারী) রাজশাহী জেলা স্টেডিয়ামে আয়োজিত আন্ত:জেলা ফুটবল টুনামেন্টে জার্সি বিতরণ করা হয়।

রাজশাহী জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত আন্ত: জেলা ফুটবল টুনামেন্টে শিরোইল কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের জার্সি বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক, বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন, শুভ সকাল ফুটবল একাডেমির পরিচালক মোহাম্মদ আলী, বাফুফে রাজশাহী জেলা ও বিভাগের কোচ জহির ইকবাল, শিরোইল কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, সাবেক চন্দ্রীমা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজ আলী মানিক, রাসেল, চন্দ্রীয় থানা যুবদলের সদস্য ইউসুফ আলী সনি, রানা, শিয়াম, ১৯ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজান আলী, সদস্য ইরশাদ আলী প্রমূখ।

প্রধান অতিথি বক্তব্য রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি বলেন, রাজশাহী মহানগর যুবদল সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক এবং ব্যবসায়ী আব্দুল কাদের উৎসব মাদক থেকে যুব সমাজকে ক্রিড়ামূখী করতে যে উদ্দ্যোগ গ্রহণ করেছে তা সত্যি প্রশংসনীয়। নিজ অর্থে যুবকদের খেলাধুলায় ব্যস্ত রাখছেন তিনি। এছাড়াও এলাকায় মাদক নিমূলে তিনি জনসচেতনতা মূলক কাজও করছেন। যুবকরা আগামী দিনের ভবিষ্যৎ। তাঁদেরকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নাই। আমরা দেশ নায়ক তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে যুব সমাজকে ক্রিড়ামূখী ও উদ্যোক্তা তৈরি লক্ষ্যে কাজ করছি।


এই ক্যাটাগরির আরো সংবাদ