শিরোনাম
সুনামগঞ্জের তাহিরপুরে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সিলেটের গোলাপগঞ্জে সাংবাদিক পরিচয় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, ঘটনার সুষ্টতদন্তের দাবি দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর তৃতীয় দফার মানবিক সহায়তা বিতরণ জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়ন ও উন্নয়ন নিয়ে মন্ত্রীর সঙ্গে আবুল হাসিমের সাক্ষাৎ সিলেটে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মহানগরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে এসএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত: সিলেটের কানাইঘাটের সুরাইঘাট বাজারে ভারতীয় পণ্য বোঝাই পিকআপের ধাক্কায় আহত ২ ম্যানচেস্টারে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো মনসা পূজা প্রবাসের মাটিতে ঐতিহ্য-সংস্কৃতি ও ভক্তির অপূর্ব মেলবন্ধন ছাতকে লাফার্জের বিরুদ্ধে শুল্ক ফাঁকি, কৃষিজমির মাটি কাটা ও অবৈধ পাথর বিক্রির অভিযোগ সুনামগঞ্জ সদর উপজেলায় এডকেশন এভোবের অর্থায়নে ব্র্যাকের বাস্তবায়নে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা গোয়াইনঘাটে মেছো বাঘ পিটিয়ে হত্যা,  #ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ জড়িতদের আইনের আওতায় আনার দাবী 
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জের তাহিরপুরে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

38

সুনামগঞ্জের তাহিরপুরে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লেদারবন্দ আনন্দবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুস সাত্তার (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যরা। আটককৃত আব্দুস সাত্তার উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের আব্দুর রশিদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে লেদারবন্দ আনন্দবাজার এলাকায় মাদকবিরোধী কার্যক্রম পরিচালনার সময় সন্দেহভাজন আব্দুস সাত্তারকে আটক করেন মাদক নির্মূল কমিটির সদস্যরা। 

এ সময় তার সঙ্গে থাকা ছাতার ভেতরে লুকানো অবস্থায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন তারা। পরে আটক ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট তাহিরপুর থানাধীন ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রফিকুল ইসলাম কাছে হস্তান্তর করা হয়।

 এ ব্যাপারে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১০০ পিছ ইয়াবাসহ আটক আব্দুস সাত্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে । ##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ