শিরোনাম
দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর তৃতীয় দফার মানবিক সহায়তা বিতরণ জৈন্তাপুর পৌরসভা বাস্তবায়ন ও উন্নয়ন নিয়ে মন্ত্রীর সঙ্গে আবুল হাসিমের সাক্ষাৎ সিলেটে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মহানগরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে এসএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত: সিলেটের কানাইঘাটের সুরাইঘাট বাজারে ভারতীয় পণ্য বোঝাই পিকআপের ধাক্কায় আহত ২ ম্যানচেস্টারে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো মনসা পূজা প্রবাসের মাটিতে ঐতিহ্য-সংস্কৃতি ও ভক্তির অপূর্ব মেলবন্ধন ছাতকে লাফার্জের বিরুদ্ধে শুল্ক ফাঁকি, কৃষিজমির মাটি কাটা ও অবৈধ পাথর বিক্রির অভিযোগ সুনামগঞ্জ সদর উপজেলায় এডকেশন এভোবের অর্থায়নে ব্র্যাকের বাস্তবায়নে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা গোয়াইনঘাটে মেছো বাঘ পিটিয়ে হত্যা,  #ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ জড়িতদের আইনের আওতায় আনার দাবী  ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার মৌলভীবাজারে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

সুনামগঞ্জ সদর উপজেলায় এডকেশন এভোবের অর্থায়নে ব্র্যাকের বাস্তবায়নে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা

স্টাফ রিপোর্টার / ৩২ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

36

সুনামগঞ্জ সদর উপজেলায় এডকেশন এভোবের অর্থায়নে ব্র্যাকের বাস্তবায়নে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ সদর উপজেলার যুব উদ্যোক্তাদের আর্থিক অন্তভূক্তি ও টেকসই উন্নয়ন এর লক্ষ্যে ব্য্যাক কর্তৃক বাস্তবায়িত ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. আবুল হাসান,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা জুনায়েদ আহমদ জনি,ব্র্যাক অফিসার জেরিন তাসনিন। শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক অফিসার মো. মাজহারুল হক। সভায় এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন বলেন, আমার চাকরিজীবনে অনেকবার ব্র্যাকের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত হওয়ার সুযোগ হয়েছে। তাদের কার্যক্রম অত্যন্ত ভালো ও প্রশংসনীয়। তিনি বলেন, এই প্রশিক্ষণে অংশ নিয়ে যেসব উদ্যোক্তা ব্যবসা শুরু করেছেন, তাদের ব্যবসায় মনোযোগী হয়ে স্বাবলম্বী হওয়ার জন্য আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্যবসাকে এগিয়ে নিতে হবে। ।।##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ