শিরোনাম
ছাতকের ‘ব্রিজ একাডেমি’তে এসএসসি-২০২৬ এ শতভাগ সাফল্য আখাউড়া থানায় পুলিশ ১৫০০ ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক। জগন্নাথপুরে জমি নিয়ে বিরোধে সশস্ত্র হামলা:  ৩ ভাইসহ মাকে পিটিয়ে ও কুপিয়ে জখমের অভিযোগ প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের বৈঠক: শোষণ, অনিয়মিত অভিবাসন এবং মানবপাচার প্রতিরোধে যুক্তরাজ্যের সাথে যৌথভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারুপ সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজস্ব অর্থায়নে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সুজন মাহমুদ প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা দোয়ারাবাজারে হত্যাচেষ্টা মামলার আসামি ফয়েজ গ্রেপ্তার মাদকবিরোধী ঐক্য পরিষদের লিফলেট বিতরণকালে বিছনাকান্দিতে মাদকসহ আটক ১ সমাজ সেবার উপ-পরিচালক নিবাস রঞ্জনের পিতা ট্রাভেলস ব্যবসায়ী দীপক রঞ্জন দাশ আর নেই #রবিবার সকালে শেষকৃত্যচালিবন্দর শ্মশানে দক্ষিণ সুরমা বাউল দলের আহ্বায়ক কমিটির অনুমোদনে  সাংস্কৃতিক সন্ধ্যা 
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজস্ব অর্থায়নে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সুজন মাহমুদ

স্টাফ রিপোর্টার / ৩৫ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

42

সুনামগঞ্জের চাদঁনীঘাটে নিজস্ব অর্থায়নে অস্থায়ী যাত্রীছাউনী নির্মাণ করেন জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সুজন মাহমুদ

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ  সুনামগঞ্জ জেলা শহরের সাথে সদর উপজেলার উত্তরপাড়ের সুরমা ইউপি,জাহাঙ্গীর নগর ও রঙ্গারচর ৩টি ইউনিয়নসহ ৫টি ইউনিয়নের মানুষের সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় শহরের মধ্যবাজারের সুরমা নদীর চাদঁনী খেয়াঘাটে যাত্রী ছাউনীর উদ্বোধন করা হয়েছে। 

সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক ও সমাজসেবক মোঃ সুজন মাহমুদের নিজস্ব অর্থায়নে সুরমা নদীর পাড়ে অস্থায়ী ছাত্রী ছাউনীর টিনসেটের ঘর নির্মাণ করে এর উদ্বোধন করেন জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ও উদ্যেক্তা ও সমাজসেবক সুজন মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন,মোঃ শফিক মিয়া,মোঃ আনুল মিয়া,মোঃ আফাজ মিয়া,মণির মিয়া,দুলাল,আলী আফতর ও বাবলু মিয় প্রমুখ।

সুনামগঞ্জ জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ সুজন মাহমুদ বলেছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার ক্ষমতায়। তাই শহরের চাদঁনীঘাট এলাকায় উত্তরপাড়ের তিনটি ইউনিয়নসহ দোয়ারাবাজার উপজেলার আরো দুটি ইউনিয়নসহ ৫টি ইউনিয়নের স্কুল কলেজের ছাত্রছাত্রীসহ প্রায় ৫০ হাজার সাধারন মানুষ প্রতিদিন তাদের প্রয়োজনে একমাত্র এই খেয়াঘাট দিয়ে নৌকা পারাপার হয়ে সুনামগঞ্জ শহর, সিলেট ও ঢাকায় যাতায়াত করে থাকেন। কিন্তু খেয়া পারাপার হতে অনেক সময় গর্ভবর্তী মায়েরাসহ ছাত্রছাত্রীরা রৌদ্রের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাড়িঁয়ে থাকতে দেখে নিজের অর্থায়নে একটি যাত্রী ছাউনী করে দিলাম। তিনি এখানে একটি স্থায়ী যাত্রীছাউনী নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট দাবি জানান। ##

 


এই ক্যাটাগরির আরো সংবাদ