এলাকার জনমনে ক্ষোভ মাদক ব্যবসার মিথ্যা অভিযোগ দিয়ে দোকান উচ্ছেদের চেষ্টায় যুলীগ নেত
স্টাফ রিপোর্টারঃ মাদক ব্যবসার মিথ্যা অভিযোগ দিয়ে এক ব্যবসায়ীর দোকান উচ্ছেদ ও সরকার ভূমি,দখলের চেষ্টা করছেন যুবলীগ নেতা আহাদ মিয়া। আহাদ মিয়ার বাড়ি সিলেট এয়ারপোর্ট থানাধীন ছালিয়া গ্রামে। তিনি ওই গ্রামের আজির মিয়ার পুত্র। আহাদ তার কথিত খরিদা ভূমির সামনের সরকারি ভূমি দখলের লক্ষ্যে এ অপতৎপরতা চালাচ্ছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
অভিযোগে প্রকাশ, সিলেট- ভোলাগঞ্জ হাইওয়ে রোডের সিঙ্গারপুল নামক স্থানে রোডের পাশে দীর্ঘ ৪০ বছর ধরে খলিল ভেরাইটিজ স্টোর নামে একটি দোকান পরিচলনা করে আসছেন স্থানীয় রঙ্গিটিলার বাসিন্দা খলিল মিয়া। তিনি তার পিতার আমল থেকে এ দোকান পরিচালনা করছেন।
সম্প্রতি স্থানীয় যুবলীগ নেতা আহাদ মিয়া ওই দোকানের পাশে একখণ্ড ভূমি ক্রয় করেন। এর পর থেকে তিনি খলিল মিয়াকে দোকান থেকে উচ্ছেদ করে সরকার জায়গা দখলের জন্য মরিয়া হয়ে ওঠেছেন। এর অংশ হিসেবে পর্যায় আহাদ মিয়া দোকানদার খলিল মিয়ার বিরুদ্ধে এসএমপি কমিশনার বরাবরে মাদক ও ফেনসিডিল ব্যবসার লিখিত একখানা অভিযোগ দায়ের করেন। কমিশনারের নির্দেশে এয়ারপোর্ট থানা পুলিশ অভিযোগের সরেজমিন অনুসন্ধান করে। অনুসন্ধান ও তদন্তে দোকানের মালিক খলিল মিয়ার বিরুদ্ধে মাদক ব্যবসার আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা প্রমানিত হয়। মিথ্যা অভিযোগ করে পুলিশ দিয়ে উচ্ছেদে ব্যর্থ হয়ে ‘ভূমিদস্যু’ আহাদ মিয়া এখন সড়ক ও জনপথ বিভাগ সওজকে ব্যবহারের চেষ্টা করছেন। এতে করে এলাকার জনমনে চরম ক্ষোভের সঞ্চার হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী খলিল মিয়া-সহ এলাকাবাসী এ বিষয়ে সরকার ও প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।