শিরোনাম
স্কুলশিক্ষককে গাছে বেঁধে নির্যাতন, মধ্যযুগীয় বর্বরতার অভিযোগ সিসিকের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রশংসা# দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট হবে সিলেটে -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সুনামগঞ্জের দিরাই বাসস্ট্রেশনে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ ২ জন আটক গোয়াইনঘাটে ব্যবসায়িক বিরোধের জেরে কামরুল হত্যা: দক্ষিণ সুরমা থেকে র‍্যাব-৯ এর হাতে ৪ আসামি গ্রেপ্তার মাধবপুরে কিশোরী অপহরণের প্রধান আসামি শাহপরাণে গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার করেছে র‍্যাব-৯ সিলেটের বাবনা মোড় রেলগেইট এলাকা বিদ্যুৎহীন: গ্রাহকরা বিপাকে  এলাকার জনমনে ক্ষোভ মাদক ব্যবসার মিথ্যা অভিযোগ দিয়ে  দোকান উচ্ছেদের চেষ্টায় যুলীগ নেত দোহারে জমি দখলের চেষ্টা, গাছ কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ তরুণদের সামাজিক শক্তিকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বানবাণিজ্য মন্ত্রীর সিলেটে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এ দেশে কখনোই ফ্যাসিবাদ ফিরে আসবে না — আব্দুল কাইয়ুম চৌধুরী
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ব্যবসায়িক বিরোধের জেরে কামরুল হত্যা: দক্ষিণ সুরমা থেকে র‍্যাব-৯ এর হাতে ৪ আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার / ৮৩ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

87

গোয়াইনঘাটে ব্যবসায়িক বিরোধের জেরে কামরুল হত্যা: দক্ষিণ সুরমা থেকে র‍্যাব-৯ এর হাতে ৪ আসামি গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টারঃ সিলেটের গোয়াইনঘাটে ব্যবসায়িক বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে চাঞ্চল্যকর কামরুল ইসলাম হত্যা মামলার চার এজাহারনামীয় পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

বুধবার (৫ আগস্ট) ভোর রাতে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া এলাকার আব্দুর ছোবহান (৫৪), বদরুল ইসলাম (৩৪), আজাদুর রহমান (৩২) এবং ময়নুল ইসলাম (৪০)। তারা যথাক্রমে মামলার ৩, ৪, ৫ ও ৭ নম্বর এজাহারনামীয় আসামি।

র‍্যাব-৯ জানায়, নিহত কামরুল ইসলাম ও মামলার প্রধান আসামি বিলাল উদ্দিন যৌথভাবে বালু ও বিভিন্ন পণ্যের ব্যবসা করতেন। প্রায় ৬-৭ মাস আগে ব্যবসায়িক বিষয় নিয়ে দ্বন্দের জেরে বিলাল ও তার সহযোগীরা কামরুলকে মারধর করেন। ওই ঘটনায় কামরুলের মা বাদী হয়ে মামলা করলে তা তুলে নিতে বিলাল বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন।

এরই জেরে গত ২২ জুন দুপুরে কামরুল ইজারাকৃত লেঙ্গুড়া বালুমহালে যাওয়ার পথে লেঙ্গুড়া কবরস্থানের সামনে তার পথরোধ করা হয়। মামলা না তোলায় বিলাল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে কামরুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলে কামরুল মারা যান।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র‍্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয় আভিযানিক দল। গ্রেপ্তারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটের গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব ৯।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ