শিরোনাম
শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরি: এ কেমন অভ্যর্থনা! ছাতকে উপজেলা স্বাস্হ্য কমিটির সভায়* সরকার দেশে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বদ্ধপরিকর–এমপি মিলন  সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি জনাব আলি আকবর খান সিলেটে আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৯ জন আটক কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি’র সাথে বেকা সুনামগঞ্জ ইউনিটের সৌজন্য সাক্ষাত সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে মাদকসহ আটক ১ জাতীয় শিক্ষা পদক ২০২৬ শেরপুর জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ওসি রতন সেখের উদ্যোগে দুই সাংবাদিকের প্রচেষ্টায় অসহায় দিনমজুর সাজু মিয়া পেলো ২৩ হাজার টাকা সহায়তা  ‎ সুনামগঞ্জে আটক আলোচিত নারী ‘লেডি কান্তাসহ’দুই নারীকে আদালতে সোপর্দ…  ছাতকের মুনিরগাঁতি-নোয়াগাঁও দু’পক্ষের সং’ঘ’র্ষ, আ’হ’ত (১৫)
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

সিলেটে আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৯ জন আটক

স্টাফ রিপোর্টার / ৩৩ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

45

সিলেটে আবাসিক হোটেলে অভিযান, অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৯ জন আটক

 

নুরুজ্জামান::  সিলেট নগরীর আম্বরখানা পয়েন্ট সংলগ্ন সুনামগঞ্জ রোডের নিউ হোটেল লেমন গার্ডেন (আবাসিক)-এ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন ২০২৬) দুপুর ১টা ১৫ মিনিটে শাহজালাল (রহ.) মাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল আজিজের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। অভিযানে ৩ জন নারী ও ৬ জন পুরুষকে আটক করা হয়। আটককৃতরা হলেন— শাহ আলম (৪৫), আকলিছ মিয়া (২৫), আলম মিয়া (২২), রুবেল মিয়া (৩৫), আজিজুল (১৮), সাইফুল ইসলাম (২২), সাদিয়া (১৮), ইয়াসমিন (১৯) এবং সাদিয়া বেগম (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে হোটেলের ২ জন শেয়ারহোল্ডার, ১ জন ম্যানেজার, ১ জন সহকারী ম্যানেজার, ২ জন খদ্দের এবং ৩ জন নারী রয়েছেন। হোটেল ম্যানেজার, সহকারী ম্যানেজার ও কর্মচারীদের বাইরে আটক হওয়া ৩ জন পুরুষ এবং ৩ জন নারী সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চকবাজার ও বক্তারপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার পর আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ